ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি রেল কলোনী কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
ফাল্গুনী পূর্ণিমা তিথিতে রঙের উচ্ছ্বাসে ভেসেছে পাহাড়ি জনপদ । হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব হলি উপলক্ষে জেলা শহরজুড়ে দিনভর ছিল উৎসবমুখর পরিবেশ। নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রঙের এ উৎসব পরিণত হয় মিলনমেলায়।
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা, সিন্দুকছড়ি ইউনিয়ন এলাকায় দায়িত্বপ্রাপ্ত ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি-এর সিন্দুকছড়ি জোন আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে আর্থ-সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
মুন্সিগঞ্জের পূর্ব রাখি গ্রামে প্রায় তিন বছর আগে সংঘটিত শ্যামল বেপারী হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রেসক্লাব ভবনে ঢুকে সভাপতি সামিউল ইমাম আযম মনিরের ওপর হামলার ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে মার্কিন নাগরিকদের অবিলম্বে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (৩ মার্চ) ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়। তালিকায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও রয়েছে।
শীতের শেষে ও বসন্তের শুরুতে গ্রামীণ বাংলার আনাচে-কানাচে কিংবা সড়কের পাশে অযত্নে ফুটে থাকা ভাটিফুল শোভা ছড়াচ্ছে। স্থানভেদে এটির নাম ভাটি ফুল, ভাটফুল, ঘেটু ফুল, ভাত ফুল, ঘণ্টাকর্ণ হলেও ফরিদপুর অঞ্চলে ‘ভাটিফুল’ নামেই পরিচিত।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)-এর প্রশাসক সাখাওয়াত হোসেন বলেছেন, “তারেক রহমানের নির্দেশ নারায়ণগঞ্জকে গ্রিন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তোলা হবে। গ্রিন ও ক্লিন সিটি করার মূল শক্তি হলো আপনারা (পরিচ্ছন্নকর্মী)। আপনারা যদি মনোযোগ দেন, কাজ করেন তাহলে গ্রিন ও ক্লিন সিটি হিসেবে নারায়ণগঞ্জ গড়ে উঠবে।”
যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে অবস্থিত অনলাইন গ্রোসারি প্রতিষ্ঠান চালডাল ডটকম-এ তিন মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগে সহস্রাধিক কর্মী সোমবার বিক্ষোভ করেছেন। বেলা সাড়ে ১২টার দিকে পার্কের ১২ ও ১৪ তলায় অবস্থিত কল সেন্টার কার্যালয়ের ভেতরে তারা বকেয়া বেতনের দাবিতে অবস্থান নেন।
আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া সাত বছর বয়সী কন্যাশিশুটি মারা গেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল–এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার।
সৈয়দপুর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ছয়তলা ভবনে থাকা দুটি ব্যাংকের শাখাসহ অন্তত ১০টি প্রতিষ্ঠান পুড়ে গেছে। সোমবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ ডা. জিকরুল হক সড়কে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
কুমিল্লার দেবিদ্বারে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর দেবিদ্বার উপজেলা ও পৌর শাখা। সোমবার (২ মার্চ) বিকেলে দেবিদ্বার পৌর মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের কালিয়ারছড়া গ্রামে এক কৃষকের বাড়ির উঠানে মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেছে এক বিস্ময়কর আকৃতির ‘মেটে আলু’। আলুটির গঠন অনেকটা মানুষের হাত ও পায়ের আকৃতির মতো। এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নে একটি মন্দিরে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামের (ব্র্যাক অফিস) সংলগ্ন মনোরঞ্জন ডাক্তার বাড়িতে পারিবারিক মন্দিরে এ ঘটনা ঘটে।