ঝিনাইদহের কালীগঞ্জে অসহায় একটি পরিবারের নির্মাণাধীন দোকান ভাংচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য’র পরিবারের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫মার্চ) ভোররাতে কালীগঞ্জ উপজেলা শহরের আড়পাড়ায় এ ঘটনা ঘটে।
ঝিনাইদহের শৈলকুপায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিলে আহত হয়েছে অন্তত ১০ জন। বৃহস্পতিবার (৫মার্চ) সকালে উপজেলার গাড়াগঞ্জ এলাকার জেভি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
চাঁদপুরের ফরিদগঞ্জ হাজেরা হাসমত ডিগ্রি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় হচ্ছে। জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সেটু কুমার বড়ুয়ার নাম করে অতিরিক্ত অর্থ আদায় করতেন মফিজুল ইসলাম ভুঁইয়া। সভাপতির দাবি তিনি কিছুই জানেন না। এই ঘটনায় তিনি তদন্ত কমিটি গঠন করেছেন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রিয়াজ উদ্দিন বাবু (৩৮) ওরফে ‘কিলার বাবু’ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সহযোগী লিটন (৩৮) গুরুতর আহত হয়েছেন।
কুমিল্লায় পৃথক অভিযানে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় বাজি, ফুচকা ও প্রসাধনী সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কাউকে অবহিত না করে বুধবার (৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জস্থ ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। এই পরিদর্শনে দেখা যায়, অফিসটি যথাসময়েও তালাবদ্ধ ছিল এবং কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না। এ ঘটনার পর তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পুণ্যস্নান উৎসব নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ভালোবাসার কোনো সীমানা নেই, নেই কোনো ভৌগোলিক বাধা এ কথাটিই যেন আবারও প্রমাণ করলেন ফিলিপাইনের তরুণী জেনি। সুদূর ফিলিপাইন থেকে প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসে ফেনীর এক যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনমুখী প্রশাসন ব্যবস্থার অংশ হিসেবে বুধবার (৪ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর-এ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। তিনি উপস্থিত নাগরিকদের বিভিন্ন অভিযোগ, সমস্যা ও প্রস্তাব মনোযোগ সহকারে শুনে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। প্রাপ্ত অভিযোগ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির লক্ষ্যে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশও প্রদান করেন।
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ও নগদ টাকাসহ এক কিশোরকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে গোগা বিওপি পোস্টের টহল দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার কিশোর মো. রানা হোসেন (১৫)। তিনি গোগা গ্রামের বাসিন্দা।
বাগেরহাটে বসতঘরে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৪ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার বাদেকাড়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। আটকরা হলেন সৈয়দ মুনির হোসেন খোকন (৪১) ও তার স্ত্রী রেশমা আক্তার (৩৪)।
বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের আয়োজনে বুধবার (৪ মার্চ) বিকেলে বগুড়া জজ কোর্টের মতিয়ার ভবনে (দ্বিতীয় তলা) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দেশে দলীয়করণ আবার শুরু হয়েছে। নানা দপ্তরে দুর্নীতি ও দলীয়করণ চলছে। দলীয়করণের উদাহরণ হিসেবে বাংলাদেশ ব্যাংক ও দুদককে উল্লেখ করা যায়—এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে প্রায় আড়াই কোটি টাকার অবৈধ ভারতীয় বাজি, ফুচকা ও প্রসাধনী সামগ্রী আটক করা হয়েছে।