নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া আদালতের নির্দেশে পুনরায় দায়িত্বে বহাল হয়েছেন। একই দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
শেরপুরের ঝিনাইগাতীতে লোকজনের যাতায়াতের রাস্তা বন্ধ করে বাউন্ডারি নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী ইউনিয়ন পরিষদের এক সচিবের বিরুদ্ধে।
চুয়াডাঙ্গার জীবননগরে পূর্ব শত্রুতার জেরে জামায়াত ও বিএনপি সমার্থকের মধ্যে সংঘর্ষে জামায়াত কর্মী হাফিজুর রহমান হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী মেহেদী হাসানকে (৩৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রংপুর নগরীর ইসলামবাগ এলাকায় খালাতো ভাইয়ের ভাড়া বাসা থেকে রূপবান আক্তার (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু'জন ব্যক্তি নিহত হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কের আবুলের গোজা নামক স্থানে যাত্রীবাহী বাসের চাপায় রাকিব হোসেন নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের করাতিরহাট এলাকার সবজি ক্ষেত থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার করেছে। সোমবার (০২ মার্চ) ভোরে সদর দক্ষিণ উপজেলার লক্ষীপুর পোস্ট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রত্যন্ত অঞ্চলে জমিতে সেঁচ দেয়া নিয়ে কথা কাটাকাটির জেরে একই গ্রামের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের শাহজাদপুর এবং সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুজনিত কারণে বাতিল হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াত মনোনীত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ।
আজ (সোমবার) সকাল থেকে যশোরের পেট্রোলপাম্পগুলোতে হঠাৎ ভিড় বাড়তে শুরু করেছে। বলতে গেলে একপ্রকার লাইন দিয়ে ক্রেতারা মোটরসাইকেলের ট্যাঙ্ক ভর্তি পেট্রোল ও অকটেন কিনছেন। পাম্পটিতে ৬-৭ মিনিট দাঁড়িয়ে অনেককে ফুল ট্যাঙ্ক তেল নিতে দেখা গেছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেনের প্রত্যাহারের আদেশ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। পক্ষে-বিপক্ষে চলছে মিছিল, সমাবেশ ও স্লোগান। সোমবার (২ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় এসব কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রেসক্লাব ভবনে ঢুকে সভাপতি সামিউল ইমাম আযম মনিরের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি জলাশয় ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গাজীপুরের শ্রীপুরে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। আসামিপক্ষের লোকজন ও গ্রামবাসী পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ দুই আসামিকে ছিনিয়ে নেয়। হামলায় টাঙ্গাইল সদর ও শ্রীপুর থানা পুলিশের অন্তত ৬ জন সদস্য আহত হয়েছেন। তবে ঘটনার দুই ঘণ্টা পর সাড়াশি অভিযান চালিয়ে ছিনিয়ে নেয়া আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে হামলার ঘটনা ঘটে।
পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে মানিকগঞ্জ সদর উপজেলায় তিনটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রবিবার (২ মার্চ) পরিচালিত অভিযানে পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্সবিহীনভাবে ইটভাটা পরিচালনার দায়ে মোট ১৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং চিমনি ভেঙে ফেলা হয়েছে।