| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি জলাশয় নিয়ে সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি জলাশয় ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিস্তারিত...

৬ পুলিশকে কামড়ে আসামি ছিনতাই, নারীসহ গ্রেপ্তার ৪

গাজীপুরের শ্রীপুরে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। আসামিপক্ষের লোকজন ও গ্রামবাসী পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ দুই আসামিকে ছিনিয়ে নেয়। হামলায় টাঙ্গাইল সদর ও শ্রীপুর থানা পুলিশের অন্তত ৬ জন সদস্য আহত হয়েছেন। তবে ঘটনার দুই ঘণ্টা পর সাড়াশি অভিযান চালিয়ে ছিনিয়ে নেয়া আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে হামলার ঘটনা ঘটে।

বিস্তারিত...

মানিকগঞ্জে তিন ইটভাটায় মোবাইল কোর্ট, ১৮ লাখ টাকা জরিমানা

পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে মানিকগঞ্জ সদর উপজেলায় তিনটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রবিবার (২ মার্চ) পরিচালিত অভিযানে পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্সবিহীনভাবে ইটভাটা পরিচালনার দায়ে মোট ১৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং চিমনি ভেঙে ফেলা হয়েছে।

বিস্তারিত...

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী তরুণী নিহত

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে সম্পা খাতুন (২৫) নামে এক বাকপ্রতিবন্ধী তরুণী নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকালে শহরের হরিশংকরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সম্পা খাতুন একই এলাকার মো. ফিরোজ আলীর মেয়ে।

বিস্তারিত...

কুষ্টিয়ায় জেলা প্রশাষকের গাড়ি আটকে রেখে ঘন্টা ব্যাপি বিক্ষোভ

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেনের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

বিস্তারিত...

নওগাঁয় সরকারি খালের মাটি টেন্ডার ছাড়া রাতের আধাঁরে পাচার

নওগাঁয় সরকারি খাল খননের মাটি টেন্ডার ছাড়াই রাতের আধাঁরে চুরি হয়ে যাচ্ছে বনফুল ব্রিক্স ইটভাটায়। খবর পেয়ে প্র্রশাসন সাময়িক কাজ বন্ধ করলেও সেই নির্দেশকে দেখিয়ে আবারও রাতে মাটি কেটে নিয়ে যাওয়া হয় ইটভাটায়। এজন্য খালের পাশে রাস্তায় পাড় না রেখে কেটে নেওয়া হচ্ছে। এতে এলাকার চলাচলের একমাত্র রাস্তাসহ খালপাড়ের গ্রামগুলো পরছে হুমকির মুখে।

বিস্তারিত...

ধলেশ্বরীতে অবৈধ ড্রেজিং বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান এমপি আল আমিন

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, জলাবদ্ধতা নিরসন ও মাদক নির্মূলে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। পাশাপাশি রাজনৈতিক ছত্রছায়ায় ধলেশ্বরী নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নৌপুলিশ, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বিস্তারিত...

কুষ্টিয়া ছেঁউড়িয়ায় রাতেই শেষ হবে সাধুর হাটের দোলপূর্ণিমা অনুষ্ঠান

দোলপূর্ণিমা উপলক্ষে প্রতিবছর কুষ্টিয়ার কুমারখালী উপজেলা-এর ছেঁউড়িয়া আখড়াবাড়ি-তে সাধুভক্তদের আরাধনা, গান ও মেলার আয়োজন হলেও এবার রমজান মাসের কারণে একদিনেই অনুষ্ঠান শেষ করা হচ্ছে।

বিস্তারিত...

যশোর মনিরামপুর উপজেলায় মাছের ঘেরে যুবকের লাশ উদ্ধার

যশোরের মণিরামপুর উপজেলায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর ঘেরের পানিতে লাশ ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা বৈরাগী মোড় সংলগ্ন একটি মাছের ঘের থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

বিস্তারিত...

রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ ড্রেজিং বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান এমপি

জলাবদ্ধতা নিরসন ও মাদক নির্মূলে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। একই সঙ্গে রাজনৈতিক ছত্রছায়ায় ধলেশ্বরী নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নৌ-পুলিশ, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. অন্তর ইসলাম (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার জেলার ভুল্লী থানা এলাকা-এ অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

বাগেরহাটের শরণখোলায় প্রতিপক্ষের হামলায় ছাত্রদল কর্মী নিহত

বাগেরহাটের শরণখোলায় প্রতিপক্ষের হামলায় আরিফুল ইসলাম (৩২) নামে এক সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার মডেল বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বিস্তারিত...

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল

বহুদিনের প্রতীক্ষা, দাবি আর প্রত্যাশার পর অবশেষে আশার আলো দেখছে উত্তরের জেলা ঠাকুরগাঁও। একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পাশাপাশি বর্তমান ২৫০ শয্যার ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল-কে ৫০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত রোববার স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন।

বিস্তারিত...

বগুড়ায় ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা সাইফুল ইসলাম ছুরিকাঘাতে নিহত হয়েছেন। জানা গেছে, মাওলানা সাইফুল ইসলাম বগুড়া শহরের খান্দার এলাকার মাহবুব নগরে নিজস্ব জমির ওপর বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য সকাল ১১টার দিকে সেখানে গেলে একদল সন্ত্রাসী তাঁর কাছে চাঁদা দাবি করে। কথা কাটাকাটির একপর্যায়ে চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

বিস্তারিত...

কুষ্টিয়ায় জেলা প্রশাসক বদলি আদেশ স্থগিতের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন-কে প্রত্যাহারের বিষয়টি প্রকাশ হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই তাঁকে একজন ‘মানবতার ফেরিওয়ালা’ উল্লেখ করে এ আদেশে চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪