মধ্যপ্রাচ্যে চলমান অস্হিতার কারণে সারা বিশ্বে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে। ফলে দেশের জ্বালানি খাতে অনিবার্য ভাবে সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের পাচার প্রতিরোধে যশোর সীমান্তে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে।
নরসিংদীর মাধবদীতে বহুল আলোচিত আমেনা আক্তার (১৫) হত্যাকাণ্ড রহস্য উদঘাটন করেছে পুলিশ। মেয়ের বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে বিরক্ত হয়েই তাকে হত্যা করে সৎ বাবা আশরাফ আলী। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) বেলা দুইটার দিকে নরসিংদীর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক।
জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশেই পুরাতন ব্রহ্মপুত্র নদ। এর তীরেই অবস্থিত জামালপুর জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) কার্যালয়সহ জেলার বেশির ভাগ অফিসের অবস্থান।
বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় নিহত সরদার ওসমান গণির হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছে তার পরিবার ও এলাকাবাসী। শনিবার (৭ মার্চ) দুপুরে বাগেরহাট
কুড়িগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় (প্যান্ট পিস) জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব কাপড়ের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে।
লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও পাঁচ রাউন্ড কার্তুজসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নেত্রকোণার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের হাজীগঞ্জ বাজারে আকস্মিকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আগুন লাগার পরপরই বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।
নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি বাড়িতে তিতাস গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় তিনতলা ভবনের নিচতলায় থাকা একটি ঝুটের গুদামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি মো. কামরুজ্জামান মোল্লাকে (৬৫) শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরের পূর্ব ধীরাশ্রম এলাকা থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সুফিয়ান, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি আহমেদ রেজা হায়াত খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল হক।
'ঘোরশ্বাব নদী সবার অধিকার, ঘোরশ্বাব নদী হবে সবার'এই শ্লোগান ধারণ করে গাজীপুরের কাপাসিয়ায় ঘোরশ্বাব নদী উন্মুক্ত চাই ও অবৈধভাবে বাঁধ দিয়ে দখল করে রাখার প্রতিবাদে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকালে ঘাগটিয়া-সনমানিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আয়োজনে উপজেলার চরণীলক্ষী প্রাইমারি স্কুল মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার নরোত্তমপুর এলাকায় হিজলগাছের নিচে স্থানীয় যুবকদের অংশগ্রহণে ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে এক আন্তরিক ও তাৎপর্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাসকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার যুবক ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
ঝিনাইদহে জাতীয় পাট দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকালে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সংগঠন ‘নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় শহরের চাষাঢ়ায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।