কক্সবাজার সদর উপজেলায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ) দুপুরে এ ঘটনায় নিহত হন গণেশ পাল (৪০) নামে স্থানীয় এক ব্যবসায়ী। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে কক্সবাজার সদর উপজেলার বিজিবি ক্যাম্প এলাকার পল্লন কাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গণেশ পাল ওই এলাকার বাসিন্দা বিশ্বনাথ পালের ছেলে।
নাটোরের সিংড়া উপজেলায় মাটির নিচে গোপনে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
চাঁদপুর হোটেলে বিক্রির জন্য বাসি খাবার সংরক্ষণ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ৩ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুরে শহরের রেলওয়ে হকার্স মার্কেট ও শহীদ মুক্তিযোদ্ধা সড়কের নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
চাঁদপুরের হাজীগঞ্জে দেশীয় অস্ত্র ও পিকআপ নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জাব্বার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো.আরিফ হোসেন।
ঝিনাইদহ প্রেসক্লাবের বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত সংবাদকর্মী, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এ আয়োজন সম্পন্ন হয়।
নড়াইলের লোহাগড়া উপজেলায় মটরপাম্প চুরির ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে ১ ইউপি সদস্যসহ ১২ জন আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) সকালে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামের মধ্য পাড়া বটতলায় সংঘর্ষটি ঘটে। আহতদের নড়াইল জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহের মহেশপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে বিএনপির কার্যালয়। শুক্রবার রাতে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে গেছে অফিসে থাকা চেয়ার, টেবিলসহ আসবাবপত্র।
মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
যশোরে বেজপাড়া আনসার ক্যাম্প এলাকা থেকে শেখ ফিরোজ ওরফে গোল্ডেন ফিরোজ (২৫) ও চাঁচড়া মধ্যপাড়া এলাকা থেকে রকিবুল ইসলাম রুবেল ওরফে বড় রুবেলকে (৩৬) গ্রেপ্তার করা হয়।
কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪ শিশুর দুই জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর দুই শিশুর সন্ধানে ফায়ার ব্রিগেড ও স্থানীয় জেলেরা নদীতে তল্লাশি অব্যাহত রেখেছে। তবে খুলনা থেকে ডুবুরি দল আসার পর মূল অভিযান শুরু হবে।
বাড়িতে বাদ্যযন্ত্র কিংবা গান বাজানো হলে বিয়ে পড়াতে যাবেন না ইমাম। এমনকি ওই বাড়ির মৃত্যুর খবরও দেওয়া যাবে না মসজিদের মাইকে। বনভোজন বা কোনো দিবস উদ্যাপনেও আয়োজন করা যাবে না গান বাজনার। চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে
নাটোরের লালপুর উপজেলায় স্বামীর উপর অভিমান করে মিম (১৮) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৭মার্চ) দুপুর প্রায় ১২টার দিকে উপজেলার শেখচিলান তার পিতার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মিম ওই এলাকার মোঃ শহিদুল ইসলামের মেয়ে। সে ওয়ালিয়া হাকিমুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলো।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘোরশ্বাব জলমহালকে কেন্দ্র করে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুনুর রশিদ এর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও এ ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুনুর রশিদ।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।