| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মাগুরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

মাগুরায় ট্রাকের ধাক্কায় শফিক বিশ্বাস (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রামনগর বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

ভেদরগঞ্জে আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের ১৭ সদস্যের কমিটি অনুমোদন

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা শাখা আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বিস্তারিত...

বাগেরহাটে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালী করতে যুব-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা

বাগেরহাটে সেবাদানকারীদের সঙ্গে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালী করার লক্ষ্যে যুব-নেতৃত্বাধীন এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ভাঙ্গায় গোল্ডেন লাইন বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক ও আরোহীসহ দু'জন নিহত হয়েছেন।

বিস্তারিত...

থানায় একটি জিডিতেই গ্রাহকরা ফিরে পেলেন ফোন ও খোয়া যাওয়া টাকা

মুঠোফোন হারিয়ে গেলে কিংবা ভূল করে নগদ বিকাশে টাকা চলে গেলে আর দু:শ্চিন্তা নয়। থানায় একটি মাত্র জিডি মাধ্যমে গ্রাহকরা ফিরে পাচ্ছেন তাদের হারানো মুঠোফোন ও মোবাইল ব্যাংকিংয়ে ভুল করে চলে যাওয়া টাকা।

বিস্তারিত...

আখক্ষেতের কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর মোড়, হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর এলাকার একটি আখক্ষেত থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর মোড় এসেছে। উদ্ধার হওয়া কঙ্কালটি ক্ষেতলাল উপজেলার হোপীরহাট এলাকার নিখোঁজ ব্যাটারিচালিত ভ্যানচালক ফরিদ হোসেন (৪০) এর বলে নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার (২৬ আগস্ট) নওগাঁর আত্রাই রেলস্টেশন এলাকা থেকে প্রধান আসামি সাগর হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। একই ঘটনার তদন্তে নেমে এর আগে জাকির হোসেন ও রবিউল ইসলাম নামে দুজনসহ মোট তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বিস্তারিত...

৪ ঘণ্টা পর কোনাবাড়ীর ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে লাগা আগুন প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে দেউলিয়াবাড়ি এলাকার একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় পুড়ে গেছে ওই গুদামের আশপাশে থাকা আরও ১২টি গোডাউন।

বিস্তারিত...

নওগাঁর অগ্নিদগ্ধ পাখিকে দেখতে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের দুর্বৃত্তর ছোঁড়া পেট্রোলের আগুনে গুরুতর দগ্ধ হওয়া ‘পাখি’ নামের এক ব্যক্তিকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো।

বিস্তারিত...

গাইবান্ধায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধায় পুলিশ সুপারের সরকারি বাসভবনের ব্যারাকের ওয়াশরুম থেকে হাবিবুর রহমান (৩৩) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলার একপর্যায়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ীর দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে নগরীর কোনাবাড়ী থানাধীন দেওলিয়া বাড়ীর ক্লাব মোড় এলাকার ওই ঝুটের গোডাউনের ভেতর থেকে কালো ধোঁয়া উড়তে থাকে। এ সময় গোডাউনের কর্মচারী ও আশপাশের লোকজন আগুন টের পেয়ে প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে আগুন ভয়াবহ হয়ে উঠে।

বিস্তারিত...

শরীয়তপুরে গঙ্গানগর বাজারে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

শরীয়তপুর সদর উপজেলার গঙ্গানগর বাজারে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৬ আগস্ট) বিকেলে গঙ্গানগর বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবর এবং কেন্দ্রীয় যুবদল নেতা এম. জহিরুল ইসলাম জহির আকনের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

বিস্তারিত...

ভাঙ্গায় গ্রামীণ সড়ক উন্নয়নে ১৪টি স্কিমে বরাদ্দ ১০ কোটি ২৮ লাখ টাকা

গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সড়ক অবকাঠামো শক্তিশালী করতে ফরিদপুর-৪ আসন ভাঙ্গা উপজেলায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল খান থেকে প্রকাশিত তথ্য মতে, গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ’ প্রকল্পের আওতায় ১৪টি স্কিম অনুমোদিত হয়েছে জানা গেছে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে অটোরিকশার যাত্রী কিশোরী গৃহবধূকে ধর্ষণ : চালক আটক

লক্ষ্মীপুরে অটোরিকশার যাত্রী এক কিশোরী গৃহবধূকে জোরপূর্বক বাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে চালক তাজ উদ্দিন এর বিরুদ্ধে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা অভিযুক্ত অটোরিকশা চালককে আটক করে পুলিশে দেয়।

বিস্তারিত...

পোলঘাটে সুপেয় পানির স্থায়ী উৎসের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

বাগেরহাটের পোলঘাট গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে স্থায়ী পানির উৎস স্থাপনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

বগুড়া জেলা জামায়াতের মজলিশে শুরার অধিবেশন অনুষ্ঠিত

সারসহ অসাধু মজুতদারি সিন্ডিকেট বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুনবুধবার বিকেলে বগুড়া পর্যটন মোটেলে বগুড়া জেলা জামায়াতের মজলিশে শুরার অধিবেশন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪