নেত্রকোণার পূর্বধলা উপজেলায় র্যাবের অভিযানে একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করা হয়েছে।
মেহেরপুর শহরের মণ্ডলপাড়ায় এক পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আলফাজ উদ্দিন মধু নামের এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন তার পুত্রবধূ। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে মেহেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনি মামলাটি দায়ের করেন।
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় খোলা তালাকনামায় দেনমোহরের তথ্য পরিবর্তন ও ভুয়া তথ্য সংযুক্ত করার অভিযোগ উঠেছে নড়িয়া পৌরসভার কাজী মতিউর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সম্পা আক্তার জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়ন থেকে ৩১ পোটলা গাঁজাসহ মো. জুহিন রানা (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টার ঘটনায় পাঁচ দিন পর একই পরিবারের চার সদস্যকে উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তবে এখনো শূন্যরেখায় আটকে রয়েছেন আরও পাঁচজন।
ঠাকুরগাঁও শহরের জগন্নাথপুর মাস্টারপাড়া এলাকায় টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২৬ ঘণ্টা পর মো. শাহরুখ ইসলাম ওরফে শারুফ (১২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
পাঁচ বছরের শিশু জায়ান মঙ্গলবার (১৬ জুন) নিখোঁজ হওয়ার পর পরিবারের কাছে রেখে যাওয়া হয়েছিল মুক্তিপণের একটি চিরকুট। সেখানে তিন লাখ টাকা দাবি করা হয়েছিল। প্রথম দেখায় সেটিকে অপহরণ মনে হলেও তদন্তকারীদের চোখে চিরকুটটির ভেতরেই লুকিয়ে ছিল রহস্য উন্মোচনের চাবিকাঠি। আর শেষ পর্যন্ত
মাগুরার শ্রীপুর উপজেলার হাটদ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মহসিন আলী বিশ্বাসের বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে স্কুল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় চাঞ্চল্যকর গৃহবধূ ববিতা খাতুন পিংকি (২৭) হত্যা মামলার প্রধান আসামি প্রবাসী রাজন হোসেন (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
নওগাঁয় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল ও আম মেলার প্রদর্শনী। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’— এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে তিন দিনব্যাপী ফল মেলা শুরু হয়েছে।
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল (৩৫) হত্যার বিচারের দাবিতে আন্দোলন আরও জোরদার করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হত্যাকাণ্ডের ছয় দিন পার হলেও জড়িত সকল আসামিকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
মাদারীপুরের চরমুগুরিয়া এলাকায় টিসিবির পণ্য সংরক্ষণকারী একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে মজুত থাকা বিপুল পরিমাণ ভোজ্যতেল, ডাল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়ে গেছে। ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছে মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে গলা কাটা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।
মাগুরায় এক কলেজছাত্রীকে মেলা দেখানোর কথা বলে বাড়িতে নিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুক্ত মিয়া ও তার সহযোগী টিপু সুলতানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।