| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় সাহিত্য পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ১৬:৪০:১৯:অপরাহ্ন  |  ২২৯০৩০২ বার পঠিত
নওগাঁয় সাহিত্য পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় কবি-সাহিত্যিকদের স্থানীয় সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১ডিসেম্বর) সন্ধায় মুক্তির মোড় পার্ক ভিউ রেস্টুরেন্টে সাহিত্য পরিষদের আয়োজনে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সংগঠনের সহ-সভাপতি কবি-প্রাবন্ধিক ড.আইয়ুব আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সংস্কৃতিক ব্যক্তিত্ব কয়েস উদ্দীন, সিনিয়র সাংবাদিক নবীর উদ্দীন, কথাসাহিত্যিক রবিউল করিম, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিফাত হোসাইন সবুজ, গল্পকার হাবিব রতন প্রমূখ। সঞ্চালনা করেন কবি রিমন মোরশেদ।

আলোচনা শেষে উপস্থিত কবিবৃেন্দের স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা কেক কেটে বর্ষপূর্তি পালন করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪