| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে তুচ্ছ ঘটনায় বেকারি মালিকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ১৮:২২:১৪:অপরাহ্ন  |  ১৭৪৪৮২৭ বার পঠিত
অভয়নগরে তুচ্ছ ঘটনায় বেকারি মালিকের মৃত্যু

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা শাহীবাগ মোড় এলাকায় ২৫ নভেম্বর (মঙ্গলবার) রাত ৮ টার দিকে সাধারণ  ঘটনাকে কেন্দ্র করে আব্দুল আজিজ সরদার (৬০) নামের এক বেকারি কারখানার মালিক নিহত হয়েছেন। 

নিহত আজিজ “ঢাকা আদিপুর” নামে একটি বেকারি কারখানার মালিক এবং মনিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের মৃত আব্দুল মজিদ সরদারের ছেলে।

স্থানীয়রা জানান,  বিদেশ যাওয়া সংক্রান্ত পাওনা টাকা নিয়ে নওয়াপাড়া এলাকার মতিয়ার রহমান মাস্টারের ছেলে আব্দুল ছালামের সাথে আজিজ সরদারের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আব্দুল ছালাম আজিজ সরদারকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। খুলনায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়। অভিযুক্ত আব্দুল ছালাম পলাতক রয়েছে। 

এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, কি কারনে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের ফলাফলেই বোঝা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪