প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মেয়ে জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে ভুয়া স্ক্রিনশর্ট ছড়িয়ে পড়ার ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক তথ্যপ্রযুক্তি সম্পাদক ও সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র আব্দুল্লাহ আল মাহমুদ।
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ এর শুভ উদ্বোধন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।
ফেসবুকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ভুয়া ফটোকার্ড ছড়ানোর অভিযোগে ছাত্রশিবিরের ২০২৫ সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানবিষয়ক সম্পাদককে শোকজ করেছে হল প্রশাসন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক শিক্ষার্থীর বিরুদ্ধে অশালীন পোস্টের অভিযোগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানানো হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারকে সতর্ক করে বক্তব্য দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাজধানীর শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শাহবাগ এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদলের নেতাকর্মীরা ঢুকে ‘মব’ সৃষ্টি করেছে এবং এ সময় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। তিনি এ ঘটনাকে ‘ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ’ বলেও মন্তব্য করেন।
রাজধানীর শাহবাগ থানার সামনে হামলা ও মারধরের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের আক্ষেপ করে বলেছেন, “ছাত্রলীগও কখনো এভাবে পেটায়নি।” বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাকে দেখতে গেলে ডাকসুর ভিপি সাদিক কায়েমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রাজধানীর শাহবাগ থানার সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম মুখোমুখি হন।
প্রধানমন্ত্রী ও তার কন্যাকে নিয়ে কুরুচিপূর্ণ ছবি শেয়ার করার প্রতিবাদ এবং গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে প্রতিবাদ মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে ভিক্টোরিয়া পার্কে প্রদক্ষিণ করে শান্ত চত্বরে এসে শেষ হয়।
পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে শিবির-ছাত্রদলের সংঘর্ষের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এতে অনুষদের ১০টি বিভাগের ১০ জন শিক্ষার্থী সহ ৩ জন শিক্ষককে পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবার ‘সেরা গবেষক’, ‘সেরা প্রবন্ধ’, ‘সেরা গ্রন্থ’ ও ‘সেরা শিক্ষার্থী’- এই চারটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল ‘গুপ্ত’ রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে দেয়াল লিখন কর্মসূচি পালন করে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে রাবি শাখা ছাত্রদল কেন্দ্রীয় লাইব্রেরির পাশে দেয়াল লিখনের মাধ্যমে তারা বিভিন্ন দাবি জানান। দেয়াল লিখন কর্মসূচিতে ছাত্রশিবিরকে ‘প্রতিষ্ঠিত রাজাকার’ আখ্যা দিয়েছেন রাবি শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাসান ও আজাহারুলের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম সিটি কলেজে দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা অংশ নেন।