সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ত্রিপক্ষীয় শ্রমনীতি ও সংস্কার শ্রম কল্যাণের ভিত মজবুত করেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রেমিট্যান্স বৃদ্ধিতে জিয়াউর রহমানের যে কর্মপরিকল্পনা তাতে পূর্ণতা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়া। শুক্রবার (০১ মে) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
টানা বৃষ্টি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। মাংস, মাছ ও সবজিসহ প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।
ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-এর বাংলাদেশ নিয়ে সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে সরকার।
বিশ্বজুড়ে মে দিবস পালিত হলেও থেমে নেই দেশের খেটে খাওয়া মানুষের জীবনসংগ্রাম। সরকারি ছুটির এই দিনে বন্ধ রয়েছে অফিস-আদালত, কিন্তু জীবিকার তাগিদে ভোর হতেই রাজধানীর বিভিন্ন সড়কে কাজের সন্ধানে জড়ো হয়েছেন হাজারো শ্রমিক।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১ মে) দুপুর আড়াইটায় শুরু হতে যাওয়া এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকায় পহেলা মে উপলক্ষে শ্রমিক সমাবেশে এটিই তার প্রথম বক্তব্য হবে।
রাজধানী ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত মোট ১০০টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৪০ হাজার ১৭৭ বাংলাদেশি হজযাত্রী। তাদের মধ্যে মারা গেছেন ৭ জন।
মোহাম্মদপুর থানায় সাদা পোশাকে দায়িত্ব পালনের সময় অনৈতিকভাবে আর্থিক লেনদেনের অভিযোগে প্রশাসনিক কারণ দেখিয়ে পুলিশের দুই উপ-পরিদর্শক ও এক উপ-সহকারী পরিদর্শকে প্রত্যাহার করা হয়েছে।
রাজস্ব ঘাটতি, জ্বালানি খাতে বাড়তি ব্যয় এবং রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের চাপে সরকার উচ্চ সুদে বিদেশি ঋণের ওপর নির্ভরতা বাড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে মোট ১ দশমিক ৯ বিলিয়ন ডলারের পাঁচটি ঋণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলারই অনমনীয় বা নন-কনসেশনাল ঋণ।
শ্রমিক শ্রেণির অধিকার আদায়ের ইতিহাসে ১ মে এক অনন্য দিন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগোসহ বিভিন্ন শিল্পাঞ্চলে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে শুরু হয়েছিল ঐতিহাসিক শ্রমিক আন্দোলন, যা পরবর্তীতে আন্তর্জাতিক শ্রমিক সংহতির প্রতীক ‘মে দিবস’ হিসেবে স্বীকৃতি পায়।
আগামী ১০ মে শুরু হচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ। উদ্বোধনী দিনে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হবে। এ বছর মোট ১০৭ জন পুলিশ সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পদকের জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে র্যাবে দায়িত্ব পালন করা সেনাবাহিনী ও বিমান বাহিনীর কয়েকজন কর্মকর্তাও রয়েছেন।
শ্রমিকের নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত হলেই একটি সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ কথা বলেন।
রাজধানীর কলাবাগান থানার এক উপ-পরিদর্শক (এসআই) নিখোঁজ হয়েছেন। নিখোঁজ এসআইয়ের নাম রাকিবুল হাসান সরকার (৩২)। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
বিএনপি সরকারের কোনো সময়েই শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, ভবিষ্যতেও তা থাকবে না বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি সরকারের সময় শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ ছিল না, ইনশাল্লাহ এবারও থাকবে না নিশ্চিতভাবে বলতে পারি।
সরকার ও বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন সংসদীয় দলের নেতা তারেক রহমান। তিনি বলেন, সরকার ও বিরোধী পক্ষের কেউই যেন অপর পক্ষকে ব্যর্থ করতে না চায়। সবাই মিলে সংসদকে সফল করতে হবে।