| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

এপ্রিলে ৪৯ মবের ঘটনায় নিহত ২১

২৪ এর জুলাইয়ের শুরু হওয়া মব কালচার এখনও বহু মানুষকে হত্যা করে চলেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর এক প্রতিবেদনে বলা হয়েছে চলতি এপ্রিল মাসেই মবের মাধ্যমে ২১ জন নিহত হয়েছে।

বিস্তারিত...

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমির জামিন

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিস্তারিত...

স্বাস্থ্য’র ডিজিকে ডেকেছে হাইকোর্ট

স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ ১৯ মে স্বশরীরে হাইকোর্টের হাজির হওয়ার নির্দেশ দেন।

বিস্তারিত...

ঢাকায় প্রথমবার একসঙ্গে নারী ডিসি-এসপি নিয়োগ

ঢাকার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন শামীমা পারভীন। এর মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা জেলায় একসঙ্গে নারী নেতৃত্বে আসছেন ডিসি ও পুলিশ সুপার (এসপি)।

বিস্তারিত...

রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে: সংসদে নাহিদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ ও তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, এই রাষ্ট্রপতির বঙ্গভবনে থাকার বা সংসদে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। আমাদের দুর্ভাগ্য, এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার

বিস্তারিত...

মিথ্যা অসুস্থতার সার্টিফিকেট দিয়েছেন কামরুল ইসলাম: চিফ প্রসিকিউটর

অভ্যুত্থানের মামলায় বৃহস্পতিবার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন। কিন্তু বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালেই পিজি হাসপাতাল থেকে ট্রাইব্যুনালে জানানো হয় ট্রাইব্যুনালে আসতে চাচ্ছেন না কামরুল ইসলাম।

বিস্তারিত...

জুলাই হত্যা মামলা : ফের ৪ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর আবারও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিস্তারিত...

ডিএনসিসি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি ৩ হাজার ছাড়াল

রাজধানীর ডিএনসিসি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। গেল দেড় মাসে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯০ শতাংশ রোগী।

বিস্তারিত...

অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

বিস্তারিত...

ইনুকে ‘টেনশন না করতে’ বলা দুই পুলিশ সদস্য শাস্তির মুখে

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ‘টেনশন না করতে’ বলা দুই পুলিশ সদস্যকে নিরাপত্তার দায়িত্ব থেকে প্রত্যাহার করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে বিভাগীয় ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনার বরাবর চিঠি পাঠানো হয়েছে।

বিস্তারিত...

পুলিশের ৫ অতিরিক্ত ডিআইজিসহ ৮ কর্মকর্তার বদলি

পুলিশের পাঁচ অতিরিক্ত ডিআইজিসহ মোট আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বিস্তারিত...

বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ

বিরোধী দলের আপত্তি সত্ত্বেও জাতীয় সংসদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন ২০২৬ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬ পাস হয়েছে।

বিস্তারিত...

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করাই বর্তমান সরকারের নীতি। তিনি বলেন, ধর্ম মানুষের কল্যাণের জন্য, আর প্রতিটি ধর্মই মানবজাতিকে নৈতিক ও মানবিক পথে পরিচালিত করে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ তথ্য জানান প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ।

বিস্তারিত...

হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার সক্ষম: স্বাস্থ্যমন্ত্রী

হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ভ্যাকসিন, চিকিৎসা সরঞ্জাম ও মানবসম্পদ সব ক্ষেত্রেই কোনো সংকট নেই।

বিস্তারিত...

ডেমরায় কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৪ ইউনিট

রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকায় একটি কালি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪