| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক রূপকথা নয়: বিমান মন্ত্রী

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, জুলাইবিপ্লবকে যদি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা হয়, তাহলে মুক্তিযুদ্ধকে ছোট করে দেখা হয় এবং এতে বাংলাদেশকে খাটো করা হয়।

বিস্তারিত...

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পিএস ফারহান ইসতিয়াক

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর একান্ত সচিব (পিএস) জি এম ফারহান ইসতিয়াককে শিক্ষা মন্ত্রণালয়ের একান্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। তিনি এখন থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দায়িত্ব পালন করবেন। বুধবার (২৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

বিস্তারিত...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কোর বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে উভয়পক্ষ পুলিশ প্রশিক্ষণ, মিডিয়া সম্পর্ক এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিস্তারিত...

কালবৈশাখীর পূর্বাভাসে সতর্ক থাকার নির্দেশনা

রাজধানী ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। একই সঙ্গে দেশের প্রধান নদীপথে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

বিস্তারিত...

মুক্তিযুদ্ধের পাপ জাতি ভুলেনি: সংসদে শিক্ষামন্ত্রী

কিছু পাপের কথা উঠলেই কোথাও কোথাও বিশেষ প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ শুনতে না চাইলেও ইতিহাস কি ভুলে যাওয়া যায়? আমরা সবাই জানি, কিছু পাপ আছে যার কোনো ক্ষমা হয় না—যদি না ক্ষতিগ্রস্তরা ক্ষমা করে দেন, যা পবিত্র কোরআন শরিফেও উল্লেখ রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেছেন

বিস্তারিত...

পুলিশের আধুনিকায়নে নয়টি অ্যাপ-সফটওয়্যার উদ্বোধন

পুলিশের আধুনিকায়নে নয়টি অ্যাপ-সফটওয়্যার উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আইজিপি মো. আলী হোসেন ফকির

বিস্তারিত...

সরকার পতনের হুমকি দিলে রাজপথেই জবাব দেওয়া হবে: ইশরাক

সরকার পতনের হুমকি দিলে রাজপথেই তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, আপনারা (বিরোধী দল) যদি আমাদেরকে পতনের হুমকি দেন, তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরই পতন ঘটানো হবে, ইনশাআল্লাহ।

বিস্তারিত...

আধিপত্য ও হাট ইজারা নিয়ে দ্বন্দ্বে টিটন হত্যা: ডিবি

রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ ওরফে নাইমুর হাসান টিটন হত্যাকাণ্ডের পেছনে আধিপত্য বিস্তার ও হাট ইজারা নিয়ে দ্বন্দ্বকে কারণ হিসেবে দেখছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বিস্তারিত...

ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে ১২ কর্মপরিকল্পনা সরকারের

রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে এ পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী জানান, স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর মাধ্যমে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। নাগরিক সচেতনতা বাড়াতে সাপ্তাহিক কার্যক্রম, বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিস্তারিত...

মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর প্রস্তাব তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সংসদে উপস্থিত সদস্যরা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেন না, বরং তা ধারণ করেন।

বিস্তারিত...

১৭ জেলার জন্য বিশেষ সতর্কবার্তা

দেশের ১৭টি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিস্তারিত...

সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব

সরকারি দল সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ জন্য ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি।

বিস্তারিত...

হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছের ফের রিমান্ডে

রাজধানীর উত্তরা পূর্ব থানার এক হত্যা মামলায় সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বিস্তারিত...

প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে ধাক্কা দেওয়ায় বাসচালক গ্রেপ্তার

রাজধানীর বনানী এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে বহনকারী গাড়ির সঙ্গে একটি মিনিবাসের ধাক্কার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪