| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল-কে বাংলাদেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন।

বিস্তারিত...

‘এক-এগারোর’আলোচিত মাসুদকে এবার দুদকের মামলায় গ্রেপ্তারের আবেদন

মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ‘এক-এগারো’ সংক্রান্ত কেলেঙ্কারির আলোচিত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী-কে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিস্তারিত...

পেট্রল পাম্পগুলোতে কাটেনি জ্বালানি তেলের সংকট

ঈদের ছুটি শেষ হলেও রাজধানীর পেট্রল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট এখনো কাটেনি। সরকারের রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার ঘোষণা সত্ত্বেও বাস্তবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তেলের তীব্র ঘাটতি দেখা যাচ্ছে।

বিস্তারিত...

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: গেটে ছিলেন না দুই গেটম্যানের কেউই

কুমিল্লায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার পেছনে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে র‍্যাব। সংস্থাটি জানিয়েছে, দায়িত্বে চরম অবহেলার কারণেই পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জনের প্রাণহানি ঘটে।

বিস্তারিত...

তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান তথ্যমন্ত্রীর

বাজারে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা রুখতে তেল মজুদ না করার জন্য ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের প্রতি কড়া আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি স্পষ্ট করে বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ইতোমধ্যেই প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।

বিস্তারিত...

জুলাইয়ে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

আগামী জুলাইয়ে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এর (আরএনপিপি) প্রথম ইউনিট। এর আগে আগামী ৭ এপ্রিল পারমাণবিক চুল্লিতে জ্বালানি ইউরেনিয়াম-২৩৫ লোড করা শুরু হবে। তবে জুলাইয়ে উৎপাদন সীমিত পরিমাণে হবে; পূর্ণ মাত্রায় উৎপাদনে যেতে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে।

বিস্তারিত...

জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর জরুরি সভা

জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘পিএমও বাংলাদেশ - প্রধানমন্ত্রীর কার্যালয়’ ফেসবুক পেজ সূত্রে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত...

হোয়াইট হাউসের সামিটে ডা. জুবাইদা রহমান, প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবায় অঙ্গীকারের বার্তা

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প-এর আমন্ত্রণে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলনে অংশ নিয়ে শিশুদের স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ডা. জুবাইদা রহমান। ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’ শীর্ষক এ দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের ৪০টিরও বেশি ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা অংশ নেন

বিস্তারিত...

স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন তারেক রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই ডাকটিকিট উন্মোচন করা হয়।

বিস্তারিত...

রাষ্ট্রপতির উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ

মঙ্গলবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। তথ্য ক্যাডারের দুই কর্মকর্তাকে এ দায়িত্বে আনা হয়েছে।

বিস্তারিত...

ঈদের পর স্বর্ণবাজারে স্বস্তি, ভরিতে কমল ৫,৪৮২ টাকা

ঈদুল ফিতরের আগে টানা দুই দফা দাম কমার পর আবারও দেশের বাজারে স্বর্ণের দামে পতন দেখা গেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

বিস্তারিত...

আজ জাতীয় গণহত্যা দিবস, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

আজ ২৫ মার্চ (বুধবার), জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতির জীবনে নেমে এসেছিল এক বিভীষিকাময় ও শোকাবহ রাত। সেই কালরাতে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নাম দিয়ে নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর চালায় নৃশংস হত্যাযজ্ঞ।

বিস্তারিত...

দুপুরে ঝড়-বৃষ্টির আশঙ্কা, মেঘলা আকাশ ঢাকায়

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ অস্থায়ীভাবে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দুপুরের মধ্যে বজ্রবৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ মেটেরলজিক্যাল ডিপার্টমেন্ট। বুধবার (২৫ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

বিস্তারিত...

ফুটপাত দখলমুক্তে নাগরিকদের তথ্য চাইছে ডিএনসিসি

রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে নাগরিকদের কাছ থেকে সরাসরি তথ্য চেয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২৪ মার্চ) সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ উদ্যোগ নেওয়া হয়। ডিএনসিসি জানায়, জনগণের মতামত ও তথ্যের ভিত্তিতে ফুটপাত দখলের প্রকৃত চিত্র তুলে ধরাই এই উদ্যোগের উদ্দেশ্য।

বিস্তারিত...

রায়েরবাজারে কৃষিমার্কেটে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর রায়েরবাজারের সাদেক খান কৃষিমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪