পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন ছুটির পর আজ আবারও মুখরিত হয়ে উঠেছে নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘ বিরতির পর কর্মব্যস্ততায় ফিরেছে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এই সাংবিধানিক প্রতিষ্ঠান।
সব ধরনের বর্ণবাদ ও জাতিগত বৈষম্য মোকাবিলায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, বর্ণবাদমুক্ত বিশ্ব গড়তে এখনই প্রয়োজন কার্যকর ও সমন্বিত বৈশ্বিক উদ্যোগ।
বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির মাধ্যমে ১০ লাখ টাকার ঋণ প্রদানের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে যমুনা সেতুতে যানবাহন পারাপার ও টোল আদায়। মাত্র ৮ দিনেই সেতুটিতে আদায় হয়েছে প্রায় ১৭ কোটি ৬৫ লাখ টাকার বেশি টোল।
পবিত্র ঈদুল ফিতর ঘিরে লঞ্চযাত্রায় এবার স্মরণকালের সবচেয়ে কম দুর্ভোগ হয়েছে বলে দাবি করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান। সোমবার (২৩ মার্চ) রাতে বরিশাল নদীবন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
উৎসবের বিরতি শেষে প্রশাসনের চাকা আবার ঘুরতে শুরু করেছে। আর সেই ফেরার দিনটিকেই কাজে লাগিয়ে নিজেদের মধ্যে সমন্বয় ও নতুন উদ্যম তৈরির বার্তা দিল নির্বাচন কমিশন (ইসি)।
দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কোনো ধরনের অননুমোদিত বা মানহীন ক্লিনিককে চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
দেশের জননিরাপত্তা এবং মানুষজনের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের জন্য পুলিশ সদস্যদের বিশেষ আহ্বান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
মজুত আছে, কিন্তু স্বস্তি নেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ার আগেই বাংলাদেশে জ্বালানি বাজারে তৈরি হয়েছে এক ধরনের ‘মনস্তাত্ত্বিক চাপ’। সরবরাহ এখনো পুরোপুরি ভেঙে পড়েনি, তবু আগাম কিনে রাখার প্রবণতাই পরিস্থিতিকে জটিল করে তুলছে। সরকার ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বলছে, দেশে জ্বালানির সংকট এখনো তৈরি হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে। মঙ্গলবার (২৪ মার্চ) সংসদে বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য জ্বালানি তেল সরবরাহের ঘোষণা দিয়েছেন রমনা পেট্রোল পাম্পের মালিক ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল হক।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দপ্তরে অনুষ্ঠিত হয় আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।
ঈদুল ফিতরের ছুটি শেষে সচিবালয় আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে। ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সকাল থেকেই সচিবালয়ে অফিসে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে হঠাৎ বেড়ে যাওয়া চাহিদার কারণে সাময়িক সংকট তৈরি হয়েছে।
তীব্র গরমের মাঝেই স্বস্তির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকায় মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরের মধ্যেই বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।