| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

এনবিআরের ২৫ হাজার অনলাইন ব্যবহার অনুমতি জারি

চলতি বছরের প্রথম আড়াই মাসে ন্যাশনাল বোর্ড অফ রেভি (এনবিআর) স্বয়ংক্রিয় অনলাইন ব্যবস্থার মাধ্যমে প্রায় ২৫ হাজার ব্যবহার অনুমতি (ইউপি) জারি করেছে। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এনবিআর জানায়, বন্ড সুবিধাভোগী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে দ্রুত ও সহজ সেবা দেওয়ার লক্ষ্যে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে “কাস্টমস বন্ড ব্যবস্থাপনা পদ্ধতি” নামে একটি স্বয়ংক্রিয় সফটওয়্যার চালু করা হয়েছে।

বিস্তারিত...

২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ। এটি একটি নৃশংস ও কলঙ্কিত দিন। এ হত্যাযজ্ঞ কেন প্রতিরোধ করা গেল না এ ব্যাপারে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের দৃশ্যমান ভূমিকা এখনও গবেষণার বিষয়।” ‘গণহত্যা দিবস’ উপলক্ষে মঙ্গলবার (২৪ মার্চ) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

আজ গণহত্যার বিভীষিকাময় কালরাত

আজ বিভীষিকাময় সেই কালরাত। ১৯৭১ সালে এমনি এক দিনের শেষে রাজধানীর কর্মক্লান্ত মানুষ যখন ছিলেন গভীর নিদ্রায় অচেতন, তখন সেই নিরপরাধ নিরস্ত্র সাধারণ মানুষের ওপর ট্যাংক, মর্টার, মেশিনগান, রাইফেলসহ অত্যাধুনিক মারণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানের হানাদার বর্বর সেনাবাহিনী।

বিস্তারিত...

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সালকে নেয়া হলো দিল্লিতে, নেপথ্যে যে কারণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার অন্যতম অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে নিজেদের হেফাজতে নিয়ে দিল্লিতে নিয়ে গেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। আদালতের অনুমতি নিয়ে ট্রানজিট রিমান্ডে তাদের দিল্লিতে নেয়া হয়েছে। সেখানে তাদের নতুন করে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে।

বিস্তারিত...

ঈদের পর প্রথম কর্মদিবসে টানা ১১ ঘণ্টা অফিস প্রধানমন্ত্রীর

ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে টানা প্রায় ১১ ঘণ্টা অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশ করে রাত ৭টা ৫৩ মিনিটে তিনি দফতর ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, কর্মদিবসের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

বিস্তারিত...

ঢাকার ৪ থানার ওসিকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চারটি থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদমর্যাদার কর্মকর্তাদের রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (২৪ মার্চ) ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খানম রিতার সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।

বিস্তারিত...

এপ্রিলের মধ্যে ঢাকার যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী এপ্রিলের মধ্যে ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,আশা করি ইনশাআল্লাহ আমরা এপ্রিল মাসের শেষ নাগাদ মোটামুটি স্বল্পমেয়াদী যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে পারব।

বিস্তারিত...

রুশ নৌবাহিনীর দুই জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরে

বাংলাদেশে চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর দুটি জাহাজ ‘রেজকি’ এবং ‘সোভারচেনি’ মঙ্গলবার (২৪ মার্চ) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। জাহাজ দুটি বন্দরে আগমনকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার উপ-রাষ্ট্রদূত, মিলিটারি, এয়ার ও নেভাল অ্যাটাশে এবং নৌবাহিনীর স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে ও প্রাণ উৎসর্গ করতে উজ্জীবিত করে। আগামীকাল ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

বিস্তারিত...

ঢাকা-লাহোর রুটে ফ্লাইট চালু করতে চায় পাকিস্তান

বাংলাদেশের সঙ্গে বিমান খাতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। বিশেষ করে ঢাকা-লাহোর রুটে ফ্লাইট চালুর বিষয়টি নিয়ে আবারও আলোচনা হয়েছে। বিশেষ করে বিমান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায় আলোচনায়।

বিস্তারিত...

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ কথা বলেন।

বিস্তারিত...

মালয়েশিয়াসহ বন্ধ শ্রমবাজার চালুর উদ্যোগ

মালয়েশিয়াসহ বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু এবং অভিবাসন ব্যয় নির্ধারণে উদ্যোগ নিয়েছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

বিস্তারিত...

মানবপাচার মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মাসুদ, মোট ১১ মামলা: ডিবি

এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী-কে মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

বিস্তারিত...

জ্বালানি আমদানিতে বাড়তি খরচের আশঙ্কা, আইএমএফকে জানাল বাংলাদেশ

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাবে দেশের জ্বালানি আমদানিতে অতিরিক্ত অর্থ ব্যয়ের আশঙ্কার কথা আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) জানানো হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪