রাজধানী ঢাকা-র চকবাজারের পোস্তা এলাকায় রোববার (২২ মার্চ) রাতে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম কমতে শুরু করেছে। লেবুর দাম অপরিবর্তিত থাকলেও, অন্যান্য সবজির কেজি প্রতি দাম ১০ থেকে ২০ টাকা কমেছে। মানভেদে লেবু হালি প্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়ায় দেশের অফিস, আদালত ও ব্যাংক আবার কর্মব্যস্ততায় ফিরছে। টানা সাত দিনের সরকারি ছুটির পর আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে সব সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পুনরায় খোলা হবে।
রাজধানী ঢাকার বায়ুদূষণ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গতকাল অস্বাস্থ্যকর অবস্থায় থাকার পর আজ দূষণের মাত্রা আরও বেড়েছে। ফাঁকা নগরীতেও বায়ুর মানে কোনো উন্নতি হয়নি। বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের ৩ বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে নাড়ির টান ছেড়ে আবারও যান্ত্রিক শহর ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। সোমবার (২৩ মার্চ) ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী মানুষের ভিড় লক্ষ করা গেছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন, শহীদ জিয়ার আদর্শ অনুযায়ী রাজনীতিকে স্বচ্ছ জায়গায় নিয়ে আসতে হবে। রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে বের হয়ে এসে আমরা শহীদ জিয়ার আদর্শে স্বপ্নের বাংলাদেশ গড়ার মহাসড়কে যাত্রা শুরু করেছি।
চট্টগ্রাম বিভাগের টেকনাফে সর্বোচ্চ ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং রংপুর বিভাগের তেঁতুলিয়ায় সর্বনিস্ন ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২২ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এতথ্য জানানো হয়।
জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে দেশের পেট্রোল পাম্পগুলো যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। রোববার (২২ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সারাদেশে পেট্রোল পাম্পগুলোর পরিস্থিতি ক্রমেই সংকটাপন্ন হয়ে উঠছে।
যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি হ্রাসের পর এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলা থেকে তৈরি পোশাক রপ্তানির বড় দুঃসংবাদ এলো। জানুয়ারি মাসে ইইউ-ভুক্ত দেশে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ।
সাংবাদিকতার মতো মহান পেশা কতিপয় লোকের কারণে খুব বিতর্কিত হয়ে পড়েছে মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অনেকে বিরক্ত হয়ে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান বলেও আমাকে বলেন। রোববার (২২ মার্চ) বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঈদের দ্বিতীয় দিনে দেশের ছয় জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৩ জন। এ দুর্ঘটনাগুলো ঘটেছে কুমিল্লা, ফেনী, হবিগঞ্জ, পাবনা, কিশোরগঞ্জ ও কক্সবাজারের টেকনাফে। এ ছাড়া বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে আহত হয়েছেন অন্তত ৩০ জন।
রাজবাড়ীর পাংশা ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গড়াই নদীর ওপর নির্মাণাধীন নাদুরিয়া গড়াই সেতুর কাজের দীর্ঘসূত্রতা ও ব্যয়
চলতি সপ্তাহে আবহাওয়া মোটামুটি এমনই থাকতে পারে। তবে আগামী সপ্তাহে ফের বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (২২ মার্চ) ঢাকা ও বরিশাল বিভাগে কোনো বৃষ্টি হয়নি। সর্বোচ্চ তাপমাত্রাও কয়েক ডিগ্রি বেড়েছে। তবে রোববার রংপুরে বৃষ্টির প্রবণতা বেশি ছিল। সোমবার রংপুরে বৃষ্টি কমে
ঈদুল ফিতরের শুভক্ষণে জেনারেল ওয়াকার-উজ-জামান পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটির সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন।