| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিডিআর হত্যাকাণ্ডে পুনঃকমিশন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিডিআর হত্যাকাণ্ডের বিষয়টি পুনরায় কমিশন গঠন করে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হবে। ওই কমিটির সুপারিশ অনুযায়ী যথাযথ বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে।

বিস্তারিত...

সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান ইইউ রাষ্ট্রদূতদের

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকের পর তিনি এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ঢাকার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা বৈঠক করেন।

বিস্তারিত...

রাষ্ট্রপতির বিদেশ যাত্রা আটকে দিতেন ড. মুহাম্মদ ইউনূস

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১৮ মাসের শাসনামলে ১৪ থেকে ১৫ বার বিদেশ সফরে গেলেও একবারও রাষ্ট্রপতিকে অবহিত করেননি বা সফর শেষে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেননি। উল্টো, রাষ্ট্রপতির দুটি বিদেশ সফর আটকে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।

বিস্তারিত...

চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি

এ যেন এক প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প। টানা দেড় বছরের সেই বন্দিদশা আর নেই। আর সেই স্বস্তিতেই রুদ্ধকালের ঘটনাপঞ্জি প্রাণখুলে তুলে ধরলেন রাষ্ট্রপ্রধান মো. সাহাবুদ্দিন। গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে নেয়া তাঁর একান্ত সাক্ষাৎকার প্রকাশ করেছে জাতীয় দৈনিক কালের কন্ঠ। রিপোর্টার্স২৪’র পাঠকদের জন্য সাক্ষাৎকারটি হুবহু তুলে ধরা হলো।

বিস্তারিত...

বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না:পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ চাইবে না

বিস্তারিত...

২০০৬ সালে বাতিল হওয়া ৬৫০ এসআই-সার্জেন্ট চাকরি ফেরত পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

দীর্ঘ প্রায় দুই দশকের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ২০০৬ সালে দলীয় প্রভাবের অভিযোগে চূড়ান্ত নিয়োগ বাতিল হওয়া পুলিশের প্রায় সাড়ে ৬০০ জন এসআই ও সার্জেন্টকে চাকরিতে পুনর্বহালের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তারা অবশ্যই ন্যায়বিচার পাবে।

বিস্তারিত...

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭০১ জন কনস্টেবল জরুরি ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এটা দ্রুত বাস্তবায়ন শুরু হবে।

বিস্তারিত...

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করলেন ইইউ রাষ্ট্রদূত

আজ ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারকে জাতীয় নির্বাচন সফলভাবে পরিচালনার জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছে।

বিস্তারিত...

ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ

ঈদুল ফিতরে টানা ৫ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। তবে এক দিনের ছুটি নিতে পারলেই টানা ৭ দিনের ছুটি ভোগ করবেন তারা। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ২০২৬ সালে পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি মোট ৫ দিন

বিস্তারিত...

নতুন সরকার পছন্দের লোককে বসাবে, এটাই স্বাভাবিক : তাজুল ইসলাম

নির্বাচিত সরকার ক্ষমতায় এলে রাষ্ট্রের বিভিন্ন পদে নিজেদের পছন্দনীয় লোক বসাবেন, এটাই স্বাভাবিক নিয়ম। এখানে অবাক হওয়ার কিছু নেই— এমন মন্তব্য করেছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে বাদ দেওয়ায় প্রতিক্রিয়া জানিয়ে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

শিগগির শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ: তথ্যমন্ত্রী

দেশের কৃষকদের নানা সুবিধার আওতায় আনার জন্য শিগগিরই ফ্যামিলি কার্ডের মতো কৃষি কার্ড বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বিস্তারিত...

সব বাহিনী প্রধানদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম বৈঠক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর আওতাধীন সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিস্তারিত...

মেজর জেনারেল কায়সার রশিদকে র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে ঢাকা সেনানিবাসে

বিস্তারিত...

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমান–এর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে লেফটেন্যান্ট জেনারেল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

বিস্তারিত...

ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শফিকুল ইসলাম খান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর প্রশাসক হয়েছেন মো. আব্দুস সালাম।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪