| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

অফিসের সময় মানতে কঠোর নির্দেশনা, লঙ্ঘনে শাস্তির হুঁশিয়ারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

বিস্তারিত...

বিজিবি কর্মকর্তার বাসা থেকে শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক জনসংযোগ কর্মকর্তার বাসা থেকে ১২ বছর বয়সী এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিস্তারিত...

৫ আগস্টের পর দায়ের হওয়া মামলা পুনরায় যাচাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়ের হওয়া মামলাগুলো পুনরায় যাচাই-বাছাই করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান

বিস্তারিত...

দুই মন্ত্রী ও পাঁচ প্রতিমন্ত্রীর পিএস-এপিএস নিয়োগ

নতুন সরকারের দুই মন্ত্রী ও পাঁচ প্রতিমন্ত্রীর জন্য একান্ত সচিব (পিএস) এবং সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দিয়েছে সরকার ।

বিস্তারিত...

তিন সচিবকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

সরকার প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের তিনজন সচিবকে তাদের বর্তমান পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি সমতুল্য) করা হয়েছে। সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে, বদলি করা কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। ফলে বর্তমানে তাদের কোনো নির্দিষ্ট দপ্তর বা কার্যক্রম নেই।

বিস্তারিত...

১৩ উপজেলায় শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ

প্রাথমিকভাবে দেশের ১৩টি উপজেলায় আগামী ১০ মার্চ থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ। সেদিন এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২২ ফেব্রুয়ারি) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিস্তারিত...

একযোগে ইসির ১১২ কর্মকর্তাকে বদলি

উপজেলা নির্বাচন কর্মকর্তা পর্যায়ের ১১২ জন কর্মকর্তাকে বিভিন্ন উপজেলা, থানা পর্যায়ে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। ইসি জনবল ব্যবস্থাপনার শাখার সহকারি সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষরিত আ

বিস্তারিত...

সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা ইসিতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠিয়েছে সংসদ সচিবালয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

বিস্তারিত...

বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি

দেশি বিদেশি কম্পানির কাছে বিপুল অঙ্কের দেনা নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশের নতুন সরকার বিদ্যুৎ খাতে একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে যাচ্ছে। রমজানের পর পরই সেচ ও গ্রীষ্ম মৌসুমে চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে পরিকল্পনা থাকলেও সমাধান করতে বেগ পেতে হবে বলেও আশঙ্কা করা হচ্ছে।

বিস্তারিত...

বাজার স্বাভাবিক করতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘বাজার পুরোপুরি স্বাভাবিক ও ক্রেতাদের জন্য স্বস্তিদায়ক করতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে সেগুলো বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে।’ আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি

বিস্তারিত...

১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী ১২ মার্চ থেকে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. এমাদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ জারি করা হয়।

বিস্তারিত...

এনসিপিকে ফ্রি রাজনীতি শেখাবেন মেঘনা আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জন্য ফ্রি কোর্স অফার করেছেন মেঘনা আলম। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ফোনে কথা বলার সময় এ অফার করেন তিনি। নিজের ফেসবুক পেজে রবিবার (২২ ফেব্রুয়ারি) এক পোস্টে এমন মন্তব্য করেন মেঘনা আলম।

বিস্তারিত...

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ‘অপাহাড়ি’ প্রতিমন্ত্রী প্রত্যাহারের দাবি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী প্রত্যাহার ও দপ্তর পুনর্বণ্টনের আহ্বান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন। সংগঠনটির দুই যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন ও অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী এক যৌথ বিবৃতিতে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জয়ী হওয়া বিএনপি নেতৃত্বাধীন সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি এই আহ্বান জানিয়েছেন।

বিস্তারিত...

অন্যায় না করলে হয়রানি নয়: নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, যারা কোনো অন্যায় করেননি তারা প্রসিকিউশনের মাধ্যমে হয়রানির শিকার হবেন না।

বিস্তারিত...

অবকাঠামো উন্নয়ন-অপচয় রোধে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: সেতুমন্ত্রী

নির্মাণকাজে অনিয়ম ও অপচয় বন্ধ করে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বর্তমান সরকার অবকাঠামোগত উন্নয়নকে টেকসই ও স্বচ্ছ করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪