| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

প্রথম রমজানে ফল ও খেজুরে বাড়তি দাম

পবিত্র রমজানের প্রথম দিনেই রাজধানীর ফল ও খেজুরের দোকানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। ইফতারকে সামনে রেখে দেশি-বিদেশি ফল কিনতে সকাল থেকেই বাজারমুখী হন নগরবাসী। তবে বাড়তি দামের কারণে কিছুটা অসন্তোষও দেখা গেছে ক্রেতাদের মধ্যে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন ফলের বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় বেশ কিছু ফলের দাম বেড়েছে।

বিস্তারিত...

ভোটকেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তাদের পাঠিয়েছেন।

বিস্তারিত...

মব সংস্কৃতি বরদাশত নয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করব: তথ্যমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস)-এর ব্যবস্থাপনা পরিচালককে ঘিরে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি স্পষ্ট করে বলেন, মব করে কোনো কিছুই করা যাবে না এবং সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব।

বিস্তারিত...

আইনশৃঙ্খলা বাহিনীকে জনআস্থা ফিরিয়ে আনতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে।

বিস্তারিত...

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ ফেব্রুয়ারি) তারেক রহমানের কাছে লেখা এক চিঠিতে অভিনন্দন জানানো হয়। চিঠিতে আমেরিকান জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক এই বিজয়ে শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়।

বিস্তারিত...

পেঁয়াজের দাম, কেজিতে বাড়ল ১০-১৫ টাকা

রমজানের প্রথম দিনেই রাজধানীর বাজারে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের দাম। সরবরাহ সংকট ও চাহিদার অজুহাতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়ে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। রমজানের শুরুতেই নিত্যপণ্যের এমন চড়া দামে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

বিস্তারিত...

দুর্নীতি ও সিন্ডিকেটের জায়গা নেই, থাকবে না: মিলন

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের বদলি বাণিজ্য বা সিন্ডিকেট চলবে না। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সচিবালয়ে দ্বিতীয় কর্মদিবসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

প্রথম রোজায় দেশ কেঁপে উঠল ৪.১ মাত্রার ভূমিকম্পে

সুনামগঞ্জের ছাতক উপজেলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

বিস্তারিত...

এই রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: পরিবেশ মন্ত্রী

ঈদের আগে রমজান মাসেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু হচ্ছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের এ তথ্য জানান।

বিস্তারিত...

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে খলিলুর ও শামা

দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো অফিস করছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বিস্তারিত...

ঈদের পর উপনির্বাচন ও তিন সিটি ভোটের প্রস্তুতি, সংরক্ষিত নারী আসন রমজানেই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর ধারাবাহিকভাবে একাধিক ভোট আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রমজানের মধ্যেই জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। আর ঈদুল ফিতরের পর অনুষ্ঠিত হতে পারে শেরপুর-৩ আসনের স্থগিত ভোট ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন।

বিস্তারিত...

জানুয়ারিতে সড়কে ৪৮৭ প্রাণহানি, মোটরসাইকেলে সর্বোচ্চ মৃত্যু

নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতেই দেশের সড়কে ঝরেছে ৪৮৭ প্রাণ। মাসজুড়ে ৫৫৯টি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ১৯৪ জন। নিহতদের মধ্যে ৪০ দশমিক ২৪ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার- যা সামগ্রিক পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

বিস্তারিত...

২৫ ফেব্রুয়ারি থেকে শুরু বইমেলা, স্টল ভাড়া লাগবে না

অবশেষে চূড়ান্ত সময়সূচি নির্ধারিত হলো অমর একুশে বইমেলার। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবারের মেলা ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত।

বিস্তারিত...

পে-স্কেল বাস্তবায়নে ‘পর্যালোচনা’ আগে, সিদ্ধান্ত পরে: নতুন অর্থমন্ত্রী

নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে দ্রুত পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্তের ইঙ্গিত দেননি নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, সুপারিশগুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪