| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনী’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন।

বিস্তারিত...

ঋণের ফাঁদে পড়ছে দেশ

অবকাঠামো উন্নয়নের নামে নেওয়া বড় বড় প্রকল্পে অতিমূল্যায়ন, দুর্নীতি ও দুর্বল শাসনের কারণে বাংলাদেশ ধীরে ধীরে ঋণঝুঁকির ফাঁদের দিকে এগোচ্ছে-এমন সতর্কবার্তা দিয়েছেন গবেষকরা। তাঁদের মতে, ঋণ নিলে সমস্যা নয়; সমস্যা হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণহীনতা, অস্বচ্ছ চুক্তি এবং জবাবদিহির অভাব, যা দীর্ঘ মেয়াদে অর্থনীতির ওপর মারাত্মক চাপ সৃষ্টি করে।

বিস্তারিত...

১৫ দিনের মধ্যে বাংলাদেশ–ভারত রেল চলাচল নিয়ে সিদ্ধান্ত: রেলমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা রেলযোগাযোগ পুনরায় চালুর বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে একটি নীতিগত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় কারিগরি মূল্যায়ন করছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব এবং রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন জাইমা

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হেফজ মাদরাসায় মাসজুড়ে ইফতার ও সেহরি সরবরাহের উদ্যোগ নিয়েছে বিএনপি। এ কর্মসূচির অংশ হিসেবে এতিম শিশুদের সঙ্গে ইফতারে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

বিস্তারিত...

পরিবহন থেকে তোলা টাকাকে চাঁদা হিসেবে দেখি না, এটা সমঝোতা: সড়কমন্ত্রী

পরিবহন খাতে মালিক-শ্রমিক সংগঠনের নামে তোলা টাকাকে চাঁদাবাজি বলে মনে করেন না সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। এই অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেছেন, তারা এই টাকাটা সমঝোতার ভিত্তিতে তুলছে। জোর করে আদায় করছে না। এ জন্য চাঁদা বলা যাচ্ছে না।

বিস্তারিত...

সবাইকে নিয়ে কাজ করতে চাই: আরিফুল হক চৌধুরী

রাজনৈতিক বিভাজন ভুলে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নতুন সরকারের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, নির্বাচনী এলাকার জনগণের রায়ের প্রতি সম্মান রেখেই তিনি দায়িত্ব পালন করবেন তিনি।

বিস্তারিত...

৪৪তম বিসিএস এ নন-ক্যাডারে ৪১৩৬ জনের সাময়িক মনোনয়ন

৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১–এ উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে ৪ হাজার ১৩৬ জনকে নন-ক্যাডার পদে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়। এতে জানানো হয়, ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’-এর বিধি ৬ অনুযায়ী প্রার্থীদের মেধাক্রম ও পছন্দক্রম বিবেচনায় এ মনোনয়ন দেওয়া হয়েছে। ৯ম থেকে ১১তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে এই নিয়োগ কার্যকর হবে।

বিস্তারিত...

১৮০ দিনের মধ্যে খাল খনন কার্যক্রম শুরু: পানি সম্পদ মন্ত্রী

আগামী ১৮০ দিনের মধ্যে দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু করবে সরকার— এমন ঘোষণা দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি জানান, খাল খননের তারিখ ও বাস্তবায়ন পরিকল্পনা চূড়ান্ত করতে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিস্তারিত...

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করবেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রমথবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করবেন। আগামী শনিবার সকাল ৯ টা থেকে তিনি অফিস করবেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিস্তারিত...

আইনমন্ত্রীর একান্ত সচিব হলেন বিচারক সাজ্জাদুর রহমান

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাজ্জাদুর রহমান। এর আগে তিনি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ঢাকায় কর্মরত ছিলেন।

বিস্তারিত...

চাকরি হারালেন ইসির ১৫ কর্মী

নির্বাচন কমিশনের (ইসি) ১৫ জনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রকল্প পরিচালক (প্রশাসন) মেজর মাহমুদুল হাসান তালুকদারের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

ভোটের কারণে জমে থাকা এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় জমে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভা

বিস্তারিত...

রোহিঙ্গা ক্যাম্পে ওজিল–বিলাল, ফুটবল খেলায় অংশ ও ইফতার

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান–এর পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান এবং জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে এসেছেন। একদিনের এই সফরে তাদের সঙ্গে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে ঢাকা থেকে বিশেষ বিমানে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তারা।

বিস্তারিত...

জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহিতা নিশ্চিত করা উচিৎ: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের মনে রাখতে হবে, একটা বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত রাস্ট্রব্যবস্থার ওপর দিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে আমরা কাজ করছি। আমরা জনগণের ট্যাক্সে চলি, তাই জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব।

বিস্তারিত...

রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

আসন্ন পবিত্র রমজান ও ঈদুল ফিতর ঘিরে রাজধানীতে ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেনের ব্যস্ততা কয়েক গুণ বেড়ে যায়। এই সময়ে বড় অঙ্কের নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ‘এস্কর্ট’ সেবা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪