| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

৫ লাখ ১৩ হাজার প্রবাসীর ভোটদান সম্পন্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান কার্যক্রম ব্যাপক সাড়া ফেলেছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের মধ্যে ইতোমধ্যে ৫ লাখ ১২ হাজার ৯১৬ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন।

বিস্তারিত...

ভোটের ফল প্রকাশে দীর্ঘ সময় লাগবে না: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের ২৯৯টি আসনে সব ব্যালট পেপার পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ভোট গ্রহণ শেষে ফল প্রকাশে দীর্ঘ সময় লাগবে না।

বিস্তারিত...

ক্ষতিপূরণ পাবেন পাঁচ ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা: অর্থ উপদেষ্টা

একীভূত করা পাঁচ ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে এই প্রক্রিয়া জটিল এবং ধাপে ধাপে হিসাব নিকাশ করে বাস্তবায়ন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিস্তারিত...

এবার দুটি প্যাকেজের হজযাত্রীদের ৩ কোটি টাকা ফেরত দিতে পারবো: ধর্ম উপদেষ্টা

চলতি বছর হজ শেষে দুটি প্যাকেজের সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের তিন কোটির বেশি টাকা ফেরত দিতে সক্ষম হবেন বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। গত বছরের মতো এবছরও সরকারি খরচে কাউকে হজে নেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।

বিস্তারিত...

আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং এর আগে ও পরের দিন মধ্যরাত পর্যন্ত যানবাহন চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিস্তারিত...

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম, এক ধাপ অবনতি

বিশ্বের ১৮২টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর হয়েছে ২৪। একই স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে আছে আফ্রিকান রিপাবলিক ও প্যারাগুয়ে।

বিস্তারিত...

ভোট শান্তিপূর্ণ রাখতে সব ধরনের অস্ত্র থ্রেট: আইজিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেকোনো ধরনের অস্ত্রকে ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে, মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বিস্তারিত...

নির্বাচনী অপরাধ দমনে মাঠে ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সারা দেশে ৬৫৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচার নিশ্চিত করতে তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।

বিস্তারিত...

বায়ুদূষণে বিশ্বে প্রথম স্থানে ঢাকা, ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু

বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষে রয়েছে ঢাকা। রাজধানীর বায়ুর মান সূচকে স্কোর দাঁড়িয়েছে ২৮৩, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

বিস্তারিত...

ভোটের ছুটিতে রাজধানী ছাড়ছে মানুষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ছুটিতে রাজধানীসহ বড় শহরগুলোতে আজ চোখে পড়ার মতো পরিবর্তন দেখা গেছে। সকালে থেকেই ঢাকা, গাজীপুর ও আশেপাশের শিল্পাঞ্চলগুলো থেকে মানুষ বাড়ির পথে ছুটছেন।

বিস্তারিত...

নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামগ্রিক নির্বাচনী পরিবেশ ইতিবাচক এবং এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা করতে পারে।

বিস্তারিত...

মানবতাবিরোধী অপরাধ সালমান-আনিসুলের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ শুরু

চব্বিশের জুলাই–আগস্টে কারফিউ জারি ও সহিংসতা ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করছে বিচারিক কার্যক্রম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আজ প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। একইসঙ্গে শুরু হবে সাক্ষ্যগ্রহণ।

বিস্তারিত...

ঢাকায় বাড়ছে তাপমাত্রা, শীতের তীব্রতা কমার ইঙ্গিত

রাজধানীবাসীর জন্য শীত নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, ঢাকার আকাশ আজ সারাদিনই মূলত পরিষ্কার থাকতে পারে এবং দিনের তাপমাত্রায় সামান্য উষ্ণতার ছোঁয়া লাগতে পারে। ফলে শীতের তীব্রতা কিছুটা কমে আসার সম্ভাবনা দেখা দিয়েছে।

বিস্তারিত...

নির্বাচনে প্রচারণা শেষ এবার ভোটের অপেক্ষা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার সময়সীমা মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শেষ হয়েছে। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে সকল প্রার্থীকে নির্বাচন সংক্রান্ত প্রচারণা বন্ধ করতে হবে। এর ফলে এখন দেশের সব প্রার্থী ভোটারদের সঙ্গে সরাসরি মেলামেশা, জনসভা, র‌্যালি বা সামাজিক মাধ্যমে প্রচারণা চালাতে পারবেন না।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪