আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ছয় দিন সারা দেশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমতি ছাড়া সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেওয়া ভাষণে তিনি দেশের রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি গণতন্ত্রের প্রকৃত আদর্শ সমুন্নত রাখার আহ্বান জানান।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশে রাজনৈতিক সহিংসতা
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ইতোমধ্যে জেলা থেকে ব্যালট পেপার উপজেলায় পৌঁছে গেছে। আগামীকাল বুধবারের (১১ ফেব্রুয়ারি) মধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট পেপার। সকাল থেকে ব্যালট দেওয়ার কাজ শুরু করবো।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সরকার গঠনের প্রস্তুতির অংশ হিসেবে সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ৫০টি সরকারি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিবরণী প্রকাশ করা হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল অভিযোগ করেছেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতারা
ভোটকেন্দ্রে মোবাইল ফোন নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) তার আগের নিষেধাজ্ঞা থেকে সরে এসে নতুন প্রজ্ঞাপন জারি করেছে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রেক্ষিতে আজ সন্ধ্যা ৭টায় জাতির
ভোটের প্রচার শেষ হয়েছে সকাল সাড়ে ৭টায়। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জনসভা, পথসভা, মিছিলের মতো প্রচারও নিষিদ্ধ। এই অবস্থায় প্রার্থী বা দলের পক্ষে যেকেনো ব্যক্তি গোপন প্রচার বা টাকা বিতরণের মতো কাজ করলে হতে পারে ছয় মাসের জেল ও এক লাখ টাকা পর্যন্ত জরিমানা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
আসন্ন রমজান মাসে দেশের ব্যাংক অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক।
আমার ভুলত্রুটি থাকতেই পারে, সেজন্য ক্ষমা করবেন জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আমি আগে কখনো কোনো যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলাম না। সরকার গঠনের পরপরই পেশাগত জীবনে ফিরে যাব। আবারও সেই নিরিবিলি জীবনে ফিরে যেতে চাই। তবে একটি শেষ অনুরোধ, আমাকে দয়া করে ভুলে যাবেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, নতুন রাষ্ট্র গড়ার ক্ষেত্রে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয়।
য়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারের সময় শেষ হয়েছে আজ মঙ্গলবার(১০ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায়। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আগামী
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ৮ হাজার ৭৭০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ১৬ হাজার কেন্দ্রকে মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এসব কেন্দ্রে পর্যাপ্তসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রেখে নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।