ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনের ওপর সাংবাদিকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল ভোটের পরদিনই প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার। তার স্থলে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে বাংলাদেশ পুলিশের ১৫৩ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। সাব-ইন্সপেক্টর (এসআই) ও সার্জেন্ট পদ থেকে তারা ইন্সপেক্টর পদে উন্নীত হলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজধানী ঢাকার ৩৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব কেন্দ্রে সাতজন করে পুলিশ সদস্য
দেশের বাজারে মাত্র দুই দিন আগেই স্বর্ণের দাম কমানোর পর আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৭:৩০টা থেকে। গত ২২ জানুয়ারি শুরু হওয়া প্রচারণা ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে বন্ধ করার নিয়ম রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় মাত্র দুই দিন বাকি। নির্বাচনের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বিশ্বব্যাপী সম্প্রসারিত হচ্ছে। দেশের কোটি প্রবাসী নাগরিকের পাঠানো রেমিট্যান্স অর্থনীতিকে সচল রাখছে। প্রবাসীদের জন্য সুবিধার্থে আজকের (৯ ফেব্রুয়ারি) মুদ্রার বিনিময় হার তুলে ধরা হলো।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন, ১২ ফেব্রুয়ারি, ভোটারদের যাতায়াত সুবিধার্থে মেট্রোরেল স্বাভাবিকভাবে চলবে এবং প্রয়োজন অনুযায়ী ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। এ সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
অন্তর্বর্তী সরকারের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে আজ উপদেষ্টা ও সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আর্থিক লেনদেনে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। ভোটকে ঘিরে অর্থের অপব্যবহার ঠেকাতে আগামী চার দিনের জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি থাকতে ঢাকা-১৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জনসমক্ষে আনেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তাদের এই ভাষণ সম্প্রচার করবে। বিটিভি সূত্র জানায়, আজ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ সম্প্রচার করা হবে। উভয় ভাষণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, চলমান রাজনৈতিক পরিস্থিতি, ভোটারদের করণীয় এবং দলীয় অবস্থান তুলে ধরা হতে পারে বলে রাজনৈতিক সংশ্লিষ্টরা মনে করছেন।
দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত অগ্রগতি না আসায় এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে। ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সকাল ১১টায় চলতি অর্থবছর ২০২৫-২৬-এর দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মনিটারি পলিসি স্টেটমেন্ট (এমপিএস) প্রকাশ করবেন। বিষয়টি রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান নিশ্চিত করেছেন।