শেখ হাসিনা যখন ক্ষমতায়, তখন নির্বাচনের সময়ে বাংলাদেশের বিরোধী দলগুলোকে রাজপথে খুব কমই দেখা গেছে। হয় তারা নির্বাচন বর্জন করেছিল, নয়তো বিরোধী পক্ষের জ্যেষ্ঠ নেতারা গ্রেপ্তার হওয়ায় কোণঠাসা হয়ে ছিল। এখন আগামী বৃহস্পতিবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে।
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোটের এলাকায় নামছেন বিচারিক হাকিমরা। ইতিমধ্যে তাদের নিয়োগ সম্পন্ন করা হয়েছে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, গণপ্রতিনিধিত্ব
আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে আসছেন ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণের জন্য
হাই কোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শেষ হবে। নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা পূর্বে সংসদ নির্বাচনের প্রচার বন্ধ করতে হয়।এবারের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায়। তার ৪৮ ঘণ্টার আগে বলতে বোঝায় ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা। অর্থাৎ এই সময়ে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় দুই রাজনৈতিক দলের ইশতেহারকে বাস্তবতা বিবর্জিত ও অতিমাত্রায় উচ্চাভিলাষী বলে মন্তব্য করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
যমুনা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সালমা ইসলামকে বিদেশ যেতে বাধা দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দু’দিন আগে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সোমবার (৯ ফেব্রুয়ারি) তার কার্যালয়ে প্রায় ৭০ জন সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন।
আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে আগামী বুধবার (১১ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাবনা-৫ আসনের ভোটার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবারও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বঙ্গভবনে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য রেখে ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়ার্থের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন মুদ্রানীতিতে সুদহার অপরিবর্তিত থাকবে, বাড়বে বেসরকারি ঋণের প্রবৃদ্ধি। সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর মুদ্রানীতি ঘো
গণভোট ও সংসদ নির্বাচনে ৮১ ঘণ্টার জন্য যেকোনো ব্যক্তির নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম নিষেধাজ্ঞা বাস্তবায়নে সব জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নির্দেশনা পাঠিয়েছেন।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন বহন করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই দিনে নির্বিঘ্নে ভোটগ্রহণ নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের সুবিধার্থে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতার বৈধতা