দেশের জাহাজ নির্মাণ শিল্পকে আরও শক্তিশালী করা এবং রপ্তানি আয় বৃদ্ধি করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক পুনঃঅর্থায়ন স্কিমের মেয়াদ বৃদ্ধি করেছে। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) রোববার (৮ ফেব্রুয়ারি) একটি নতুন সার্কুলার জারি করে এ নির্দেশনা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অংশগ্রহণকারী সব ব্যাংক চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করতে পারবে। এর আগে আবেদন করার শেষ তারিখ ছিল ২০২৪ সালের ৩০ জুন।
সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে কর্মরত ১২ জন কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব (নন-ক্যাডার) পদে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত) গেজেটেড কর্মকর্তা ও নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৪’-এর বিধান এবং চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই পদোন্নতি দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত সচিব মো. মাহমুদুল হোসাইন খানকে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) পদে বদলি করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাকে পরিকল্পনা কমিশনের গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। পরিকল্পনা কমিশনে সদস্য (সচিব) হিসেবে তিনি জাতীয় উন্নয়ন পরিকল্পনা, প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন সংক্রান্ত নীতিনির্ধারণী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
কলতাবাজারের পানির পাম্প এলাকায় এক ভাড়া মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রাকিবা সুলতানার (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে। সূত্রে জানা যায়, সাতক্ষীরার দেবহাটা উপজেলার বাড়ি রাকিবা। তিনি কলতাবাজারের ওই মেসে একা থাকতেন।
৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪৪ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার পদে পদায়ন করেছে সরকার। এজন্য তাদের বিভিন্ন বিভাগে বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, ৪৪তম বিসিএস পরীক্ষার ফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্টদের চলাচলের ক্ষেত্রে যানবাহন ব্যবহারে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে প্রার্থী ও তার প্রতিটি এজেন্ট প্রত্যেকে একটি করে গাড়ি ব্যবহার করতে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল নাজমুল হাসান।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যা
বারবার কমানোর কথা বললেও বাস্তবে মূল্যস্ফীতির লাগাম টানতে ব্যর্থ অন্তর্র্বতী সরকার। শেষ সময়ে এসে সেই মূল্যস্ফীতি আরও এক দফা বেড়েছে। এই নিয়ে টানা তিন মাস। ফলে নিম্নবিত্ত ও সীমিত আয়ের মানুষের চাপ আরও বাড়ল।
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ রোববার (৮ জানুয়ারি) সেনাসদরে এক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, তাদের (অন্তর্বর্তী সরকার) যতটুকু সংস্কার করার সুযোগ ছিল, যেটুকু সংস্কার করার জায়গা ছিল, যেটুকু বিচার করার জায়গা ছিল ওনাদের দম ফুরিয়ে গেছে।
চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা নিরসনে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ইতোমধ্যে আমরা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি। রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, ‘এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না। তারা আমাদের কাছে একটু সময় চেয়েছেন। কিন্তু আমাদের হাতে মাত্র ২টি কার্যদিবস বাকি আছে। তাই এ সময়ের মধ্যে হচ্ছে না।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে ও নিজেদের সক্ষমতা বাড়াতে ২০৩৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে ১৪টি উড়োজাহাজ কেনা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
আদালতের নির্দেশ অমান্য করে কর্ণফুলী নদীর জায়গা লিজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।