প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)কে একটি শক্তিশালী ও লাভজনক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে টিকিয়ে রাখতে হবে। সাম্প্রতিক সময়ে বিএসসি যে সাফল্য অর্জন করেছে, তা যেন ভবিষ্যতেও ধারাবাহিকভাবে বজায় থাকে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএসসি কর্তৃক সরকারের অনুকূলে ২০৩ কোটি ৪৭ লাখ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে ইতিহাস গড়েছে নবীন সৈনিকরা। এই দিনে রেকর্ড ৩ হাজার নতুন সদস্য দেশমাতৃকার সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার শপথ নিয়েছেন।
সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার পুনর্ব্যক্ত করেছেন যে, আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাতে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের সাবেক দুই জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গোম্বিস ও মরস ট্যান প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। তাঁরা দুজনই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে দায়িত্ব পালন করেছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ ৯৭ হাজার ১১৭ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বিচার শুরু করেছে। ট্রাইব্যুনাল তিন সদস্যের বিচারিক প্যানেল আদালতে অভিযোগ গঠন করে আগামী ৮ ফেব্রুয়ারি সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছে।
দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। এবার ভরিতে দাম বেড়েছে ৪ হাজার ২০০ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা।
দেশের বায়ুদূষণ এবার ঢাকাকে ছাড়িয়ে পার্শ্ববর্তী গাজীপুরের কাপাসিয়াতে পৌঁছেছে সবচেয়ে ভয়াবহ পর্যায়ে। সুইজারল্যান্ডভিত্তিক এয়ার কোয়ালিটি পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, কাপাসিয়ার বাতাসের মান দেশের অন্যান্য শহরের তুলনায় সবচেয়ে দূষিত, যা মানুষজনের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত আপিলের পঞ্চম দিনের শুনানি বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে শুরু হয়েছে।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিবাসন কর্তৃপক্ষের বিশেষ অভিযান ‘অপারেশন কুটিপ’-এ বাংলাদেশিসহ ১৫০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। অভিযানের সময় প্রবাসীদের মধ্যে আতঙ্ক এবং মরিয়া প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ ছাদে উঠে পড়েছেন, কেউ পানির ট্যাঙ্কে লুকিয়েছেন, আবার কেউ দা ছুড়ে মারার চেষ্টা করেছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করেছে, যা আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে।
আওয়ামী লীগ সরকারের সময়কালে সংঘটিত শতাধিক গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন হবে কি না—সে বিষয়ে আজ বুধবার (১৪ জানুয়ারি) আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিদেশি নাগরিকদের বাংলাদেশে আগমন, অবস্থান ও প্রস্থান আরও নিরাপদ ও নিয়ন্ত্রিত করতে ভিসা প্রদানের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। আগমনী ভিসাসহ (অন অ্যারাইভাল ভিসা) সব ধরনের ভিসার ক্ষেত্রেই এসব নির্দেশনা প্রযোজ্য হবে এবং তা অবিলম্বে কার্যকর করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী ফরিদা পারভীনের মতো শিল্পীদের জীবদ্দশায় যথাযথ মর্যাদা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে, যা একটি বড় রাষ্ট্রীয় ব্যর্থতা। তিনি বলেন, ফরিদা পারভীন শুধু লালনের গান পরিবেশন করেননি, বরং নিজ সাধনা ও আত্মনিবেদনের মাধ্যমে লালন সংগীতে নতুন প্রাণ সঞ্চার করেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদা পারভীনের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম্প) প্রকল্পের আওতায় পরিচালিত ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক)-এর সঙ্গে জলবায়ু বিষয়ক স্টাডি ও গবেষণা কার্যক্রম বাস্তবায়নে পাঁচটি পরামর্শক প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, নির্বাচিত পরামর্শক প্রতিষ্ঠানগুলো জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন, গবেষণা, ডকুমেন্টেশন ও জ্ঞান ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় অবকাঠামো পরিকল্পনা ও বাস্তবায়ন আরও কার্যকর করা হবে।