সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রাজধানীর বিজয়নগরের একটি আবাসিক হোটেল থেকে বাগেরহাট জেলা জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলুর (৬৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে ২০ কোটি টাকার বেশি অঙ্কের সব ঋণ নতুন করে যাচাই করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
রাজধানীর শান্তিনগর ও মগবাজার ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন পথচারী নারী আহত হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে বিষয়টি জানা গেছে।
প্রায় দেড় যুগ আগে ২৭তম বিসিএস পরীক্ষার নিয়োগবঞ্চিত ৬৭৩ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এই গেজেট প্রকাশ করা হয়। এরমধ্যে প্রশাসন ক্যাডারের ৯০ জন, পুলিশ ক্যাডারের ৭০ জন, অডিট ক্যাডারের ৫ জন, আনসার ক্যাডারের একজন, কর ক্যাডারের একজন, সমবায় ক্যাডারের ৫ জন, খাদ্য ক্যাডারের ২ জন প্রমুখ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী বলেন, স্বাভাবিক পরিস্থিতি বজায় রেখেই জননিরাপত্তা নিশ্চিত করতে হবে।
গুম হওয়া ব্যক্তি টানা অন্তত পাঁচ বছর নিখোঁজ থাকার পর জীবিত ফিরে না এলে তাকে আনুষ্ঠানিকভাবে ‘ডিসাপিয়ার্ড’ বা ‘গুম’ ঘোষণা করার ক্ষমতা পাচ্ছে ট্রাইব্যুনাল। এ লক্ষ্যে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
জেআইসি সেলে গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ মোট ১৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সৌদি আরবের বিভিন্ন এলাকায় অনুমতি ছাড়া বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সভা–সমাবেশ ও প্রচার-প্রচারণার ঘটনায় কয়েকজন বাংলাদেশিকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গৃহীত সর্বশেষ প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরে ঢাকায় অবস্থানরত বিদেশি দূতাবাসগুলোকে নিরাপত্তা নিয়ে পূর্ণ আশ্বাস দিয়েছে বাংলাদেশ সরকার।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সাহিত্য ও নাটকের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর বাংলা একাডেমির বিভিন্ন পুরস্কারের জন্য ৮ জনকে মনোনীত করা হয়েছে।
আসন্ন জাতীয় নির্বাচন, নিরাপত্তা পরিস্থিতিসহ বাংলাদেশের সার্বিক অবস্থা নিয়ে বিদেশি কূটনীতিক ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ব্রিফিং শুরু হয়েছে। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা তিনটার দিকে
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ছিলেন প্রাতিষ্ঠানিক সততার এক সুদক্ষ কারিগর বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজামান।