রাজধানীর হাতিরঝিল থানায় করা যুবদল নেতা মো. আরিফ সিকদার হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
য়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বাধীনতার প্রয়োজনে জনগণ ও সংশ্লিষ্ট পক্ষকে আন্দোলনেও যেতে হতে পারে, এমন ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রাজধানীর হাজারীবাগে নারী হোস্টেল থেকে ধানমন্ডি শাখার এনসিপির নারী নেত্রী জান্নাত আরা রুমীর (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার জিগাতলা জান্নাত নারী হোস্টেলে পঞ্চম তলা ভবনের পঞ্চম তলার রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। উল্লেখ্য, জুলাই আন্দোলনের শুরু থেকেই মাঠে ছিলেন এই নেত্রী। ধানমণ্ডি ৩২ ভাঙ্গার সময় এই নেত্রীর সরব উপস্থিতি মিডিয়ার নজর কাড়ে।
ঋতুচক্রের হেমন্ত বিদায় নেওয়ার পর ঢাকায় শীতের শুষ্ক আবহাওয়ায় বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে রেকর্ড করা হয়েছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮:৩০ টায় ঢাকার বায়ুদূষণ সূচক ১৮২ স্কোর দেখিয়েছে, যা শহরটিকে বিশ্বের দূষিত শহরের তালিকায় অষ্টম স্থানে নিয়ে গেছে।
২০২৪ সালের ২৪ জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
মালয়েশিয়ার জোহর ও নেগেরি সেম্বিলান রাজ্যে পৃথক সাঁড়াশি অভিযানে ৭২ জন বাংলাদেশিসহ মোট ৪০২ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অবৈধভাবে অবস্থান ও কাজ করার অভিযোগে এসব অভিযান চালানো হয়।
বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)। সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর কোর্টে (প্রধান বিচারপতির এজলাসে) এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বুধবার (১৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নিরাপত্তা পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভেক) পুনরায় চালু করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে স্বাভাবিক নিয়মে ভিসা সংক্রান্ত সব কার্যক্রম শুরু হয়। ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে, পরিস্থিতি পর্যালোচনা শেষে আজ সকাল থেকেই আবেদনকারীদের জন্য ভিসা সেন্টার খুলে দেওয়া হয়েছে। সকালে ভারতীয় হাইকমিশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে।
আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে কথিত ‘আয়নাঘর’ গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ও বর্তমান ১২ সেনা কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ আজ দেওয়া হতে পারে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে আদেশ ঘোষণা করা হবে। আদেশের পরই স্পষ্ট হবে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন হচ্ছে কি না।
সহিংস কর্মকাণ্ডে জড়িত কোনো রাজনৈতিক দল বা প্রার্থীকে ভোট দেবেন না—এমন মত দিয়েছেন দেশের ৯২.৩ শতাংশ নাগরিক। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এক জরিপে এই তথ্য উঠে এসেছে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, যারা মুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকার করেন তাদের সামরিক ইতিহাস ও সামরিক বিজ্ঞানের বিষয়ে কোনো সঠিক ধারণা নেই। বিজয় দিবস উপলক্ষে ভারতের শীর্ষ নেতাদের বার্তায় বাংলাদেশের নাম না থাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী ফয়সাল করিম মাসুদের জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক ছিল না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।