নকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ও হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ‘শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে’ শীর্ষক ব্যানারে বিক্ষোভ কর্মসূচি শুরু করে।
কয়েকটি বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর মাধ্যমে সংঘটিত সহিংসতার বিরুদ্ধে সকল নাগরিককে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার(১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে সরকার সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ ও জানমাল ধ্বংসের সব ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। বিশৃঙ্খলা ও সহিংসতাকে পুঁজি করে শান্তিপূর্ণ অগ্রযাত্রা ব্যাহত করার যে কোনো প্রচেষ্টা সরকার কঠোরভাবে প্রতিহত করবে।।
দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। শুক্রবার (১৯ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি এ কথা জানান।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট ক্ষোভের সুযোগে রাজধানীর ধানমন্ডিতে বাঙালি সংস্কৃতি চর্চার ঐতিহ্যবাহী সংগঠন ছায়ানটে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পর রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম।
ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও তরুণ ছাত্রনেতা শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
দেশের প্রথমসারির বাংলা দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর কার্যালয়ে ব্যাপক হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির (ওসমান হাদি) হত্যার প্রতিবাদে গত রাত্রি থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে, এবং শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালেও রাজধানীর শাহবাগ ক্রসিং জুড়ে বিশাল জনতা রাস্তা আটকিয়ে বিক্ষোভ-প্রতিবাদ করতে দেখা গেছে। সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগে সরেজমিনে পাওয়া যায় অনেক শিক্ষার্থী, নাগরিক ও রাজনৈতিক কর্মী একত্র হয়ে বিক্ষোভ-অনশন এবং প্রতিবাদী মিছিল চালাচ্ছেন।
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গত বৃহস্পতিবার রাত হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ জনতা দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে। এর ফলে শুক্রবার ওই দুই পত্রিকা প্রকাশিত হচ্ছে না।
বিশ্বের বিভিন্ন শহরে ভয়াবহ আকার ধারণ করেছে বায়ুদূষণ। ১২৭টি দেশের শহর নিয়ে প্রকাশিত সর্বশেষ তালিকায় আজ শুক্রবার বায়ুদূষণে শীর্ষ অবস্থানে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। একই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১১তম।
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেছেন ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল ও স্বতঃস্ফূর্তভাবে মানুষ শাহবাগে আসছেন।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ শনিবার (২০ ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বাংলাদেশের কাছে হস্তান্তর না করা হলে চলমান আন্দোলন আরও তীব্র ও সংগঠিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, হাদির খুনিদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বাধীনতাকামী জনগণের লড়াই থামবে না।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে শাহবাগ মোড়ে বৃহস্পতিবার রাত থেকে অবরোধ ও বিক্ষোভ চালাচ্ছে ছাত্র-জনতা। শুক্রবার ভোরেও তারা অবস্থান করছেন এবং ফজরের ওয়াক্তে মোড়েই নামাজ আদায় করেছেন।