কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ফেলানীর স্মরণে গুলশান-২ থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কটির নাম ‘ফেলানী অ্যাভিনিউ’ হিসেবে নামফলক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও স
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলাকে শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং বাংলাদেশের অস্তিত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রার ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
দেশের সবাইকে জোর গলায় বলতে হবে আমরা তরুণদের রক্ষা করবো। এখানে পুরনো আমলের দাসত্ব মেনে যারা আছে তাদের দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে। উৎসবমুখর, শান্তিপূর্ণ নির্বাচন করে আমরা সবাই মিলে দেশের ওপর আমাদের পরিপূর্ণ দখল প্রতিষ্ঠিত করবো—বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় এ ভাষণ শুরু হয়। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার ভাষণটি একযোগে সম্প্রচার করছে।
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে বিমানবাহিনীর নির্বাচিত অনারারি ফ্লাইং অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসারদের অনারারি পদোন্নতি ও অনারারি কমিশন প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ বিমানবাহিনী সদরদপ্তরে এ অনুষ্ঠান হয়। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞ
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্যারাজাম্প কর্মসূচির কারণে সাময়িকভাবে বন্ধ থাকা মেট্রোরেল চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। প্রায় ৪০ মিনিটের স্বল্প বিরতির পর দুপুর সাড়ে ১২টার পর থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল শুরু হয়।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান ক্লাং লামা এলাকায় বিদেশি অধ্যুষিত একটি স্থানে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় তিনি এই ভাষণ দেবেন।
অন্তর্বর্তী সরকারের সময়ে মুক্তিযোদ্ধার সংজ্ঞা সংশোধনের পর প্রথমবারের মতো বড় পরিসরে তালিকা পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে। যাচাই–বাছাই ও শুনানি শেষে ৩৩৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট
বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা হাতে সর্বাধিক প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ। এ উপলক্ষে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাইডাইভিংয়ে অংশ নেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বিজয় দিবসের মূল অনুষ্ঠানে এই ঐতিহাসিক প্যারাস্যুটিং প্রদর্শন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস্ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রণয়ন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম, বিপিএম।
যাদের আত্মত্যাগে মানচিত্রে জন্ম নিয়েছে স্বাধীন বাংলাদেশ, সেই মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরের পর থেকেই দেশের নানা প্রান্ত থেকে আসা হাজারো মানুষ জাতীয় স্মৃতিসৌধে জড়ো হন। রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে শহীদদের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধার ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদী।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, স্বাধীনতার পর থেকে যে গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশা ছিল তা অর্জন হয়নি; তা না হওয়ায় গণঅভ্যুত্থান-জাগরণ কিন্তু সৃষ্টি হয়েছে। তিনি এসব কথা বলেন সকাল ৭টা ৪৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ১৬ ডিসেম্বর জাতির বিজয়ের প্রতীক; এই প্রত্যয়ে বাংলাদেশ বিভাগের পুনর্গঠন ও সম্প্রতন ঘটেছে। দেশপ্রেম ও মুক্তিযোদ্ধাদের ত্যাগ স্মরণ করেই জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন সুযোগ তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
দেশের বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা, গবেষণা ও সংরক্ষণ কার্যক্রম জোরদারে প্রথমবারের মতো গবেষণা অনুদান দিচ্ছে বন বিভাগ। চলতি বছর তরুণ গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং বন বিভাগের গবেষকদের জন্য এ খাতে মোট ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।