| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

এখনো মামলা হয়নি, ডিবি কার্যালয়েই সাংবাদিক আনিস আলমগীর

সাংবাদিক আনিস আলমগীরকে আটকের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জিজ্ঞাসাবাদ করেছে। তবে এখন পর্যন্ত তাঁকে কোনো মামলায়

বিস্তারিত...

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ ব্লকেড

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির নেতা-কর্মীরা সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন।

বিস্তারিত...

মির্জা আব্বাসের কাছে চাঁদা দাবি, ঢাকার আদালতে মামলা

ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কাছে চাঁদা দাবি এবং মানহানির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলা দায়ের করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূইয়া।

বিস্তারিত...

হাদির বিদেশে চিকিৎসার খরচ বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরিফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সব খরচ রাষ্ট্রীয়ভাবে বহন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বিস্তারিত...

মঙ্গলবার সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল

প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে আগামীকাল ৪০ মিনিট মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বিস্তারিত...

মাঝে-মধ্যে খুন খারাবি হয়, হাদির ওপর হামলাও বিচ্ছিন্ন ঘটনা: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ওসমান হাদির ওপর হামলাকে “বিচ্ছিন্ন ঘটনা” হিসেবে উল্লেখ করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করে বলেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে অযথা উদ্বেগ ও দুশ্চিন্তা না করার আহ্বান জানাচ্ছেন।

বিস্তারিত...

হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স ছাড়বে দুপুরে

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যেতে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসেছে। অ্যাম্বুলেন্সটি বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বিস্তারিত...

সুপ্রিম কোর্টের বিচারকাজ অর্ধবেলা বন্ধ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক বিচারপতি এএফএম মেজবাহ উদ্দিনের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিস্তারিত...

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকা দশম অবস্থানে

বিশ্বজুড়ে বায়ুদূষণের ভয়াবহ চিত্রে শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ বায়ুগুণমান সূচক অনুযায়ী, ১২৭টি দেশের শহরের মধ্যে দিল্লির বাতাস বর্তমানে সবচেয়ে দূষিত। একই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে দশম অবস্থানে।

বিস্তারিত...

ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় মামলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান। তিনি জানান, ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার বাদী কে জানতে চাইলে এএসআই জানান, তার এক আত্মীয় এ মামলার বাদী হয়েছেন। তবে তিনি বাদীর নাম বলতে পারেননি। মামলাটি তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া।

বিস্তারিত...

হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে আজ শুরু হচ্ছে যুক্তিতর্ক

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ থেকে শুরু হচ্ছে যুক্তিতর্ক উপস্থাপন। এই মামলায় আসামি হিসেবে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মোট আটজন।

বিস্তারিত...

অর্থায়ন অনিশ্চয়তায় জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির (এনটিপি) অর্থায়ন বন্ধ বা সংকোচনের আশঙ্কায় দেশে যক্ষ্মা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার শঙ্কা দেখা দিয়েছে। অর্থায়নের ঘাটতি হলে কর্মসূচির আওতায় কর্মরত অন্তত ৬২৮ জন কর্মচারীর চাকরি হারানোর ঝুঁকি রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিস্তারিত...

মারা গেছেন বিচারপতি মেজবাহ উদ্দিন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি , জ্যেষ্ঠ আইনজীবী, সাবেক বিচারপতি এএফএম মেজবাহ উদ্দিন মারা গেছেন। রোববার(১৪ ডিসেম্বর) দিবাগত রাত ১০:৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিস্তারিত...

হর্ন ব্যবহারকারীদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

হর্নসহ বিভিন্ন উৎস থেকে সৃষ্ট শব্দদূষণকারীদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশকে সরাসরি ব্যবস্থা নিতে হবে বলে নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে সার্জেন্টসহ দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের আইনপ্রয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

বিস্তারিত...

ডিবি কার্যালয়ে রাত কাটাচ্ছেন সাংবাদিক আনিস আলমগীর

সাংবাদিক আনিস আলমগীরকে হেফাজতে নেওয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদে কিছু বিষয়ে সদুত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান থাকায় রাতে তাকে ডিবি কার্যালয়েই থাকতে হচ্ছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪