| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভোরে জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

বিস্তারিত...

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

বিস্তারিত...

বিমানবন্দরে হারানো ১৬ হাজার ডলারের ব্যাগ ফেরত পেলেন যাত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর হারানো ব্যাগে রাখা ১৬ হাজার ইউএস ডলার (প্রায় ২০ লাখ টাকা) ফেরত দিয়েছেন পরিচ্ছন্নতাকর্মী মোছা. রুমা আক্তার।

বিস্তারিত...

এনইআইআর কার্যকর হচ্ছে নতুন বছরে

অবৈধ ও চোরাই মোবাইল ফোন ব্যবহার রোধে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর তারিখ পরিবর্তন করেছে সরকার। পূর্বঘোষণা অনুযায়ী আজ ১৬ ডিসেম্বর থেকে এ ব্যবস্থা কার্যকর হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী ১ জানুয়ারি থেকে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিস্তারিত...

রাজধানীতে ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাজধানীর দক্ষিণখান এলাকায় মো. শাজাহান (৩৫) নামে এক ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণখান থানার তালতলা নন্দপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি দীর্ঘ পরাধীনতার শেকল ভেঙে মুক্তির স্বাদ গ্রহণ করে। নয় মাসব্যাপী সশস্ত্র মুক্তিযুদ্ধ ও আন্তর্জাতিক সমর্থন ও প্রতিবেশী ভারতের সাহায্যে পাকওপদ্রবীর আত্মসমর্পণের মধ্য দিয়ে এ দিন স্বাধীনতা চূড়ান্ত রূপ পায়; ঢাকার রেসকোর্স (বর্তমান সোহারাওয়ার্দী উদ্যান) মাঠে পাকিস্তানি বাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণই ছিল এই বিজয়ের নিকটতম নথি।

বিস্তারিত...

দাম বেড়ে সোনার ভরি ছাড়াল দুই লাখ ১৭ হাজার

ফের বেড়েছে সোনার দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের সোনার ভরি ছাড়িয়েছে দুই লাখ ১৭ হাজার টাকা। দেশের বাজারে সোনার দাম বাড়ানোর এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার (১৫ ডিসেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম মঙ্গলবার (১৬ ডিসেম্বর)

বিস্তারিত...

হাদিকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলা সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করে দেওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বক্তব্য নিয়ে তৈরি হওয়া বিতর্কের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন,‘আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? মাঝেমধ্যে দুই-একটা খুনখারাবি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি।’ বক্তব্যটি গণমাধ্যমে প্রচারিত হলে

বিস্তারিত...

জাতীয় নির্বাচনে ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে সাক্ষাৎ করেছেন। পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

বিস্তারিত...

টাকা ছাপিয়ে নয়, প্রাকৃতিক উপায়ে মুদ্রা সরবরাহ বাড়াতে হবে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, টাকা ছাপিয়ে নয়, বরং প্রাকৃতিক ও টেকসই উপায়ে অর্থনীতিতে মুদ্রা সরবরাহ বাড়াতে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই ব্যাংকিং খাতকে সম্প্রসারণ করতে হবে।

বিস্তারিত...

সার, চাল আমদানিসহ ১০ ক্রয় প্রস্তাব অনুমোদন

এলএনজি, সার ও চাল আমদানিসহ মোট ১০টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এসব প্রস্তাবে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৬৭ কোটি ৮৫ লাখ ৫১ হাজার টাকা।

বিস্তারিত...

নভেম্বরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৫০৭

গত নভেম্বর মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই সময়ে ৫২৬টি সড়ক দুর্ঘটনায় ৫০৭ জন নিহত এবং ৮৯৯ জন আহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংগঠনটি বহুল প্রচারিত ও বিশ্বাসযোগ্য জাতীয়,

বিস্তারিত...

আদালতের নিরাপত্তা জোরদারে আইজিপিকে চিঠি

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিদ্যমান নিরাপত্তাজনিত ঝুঁকির প্রেক্ষাপটে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়ে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয়।

বিস্তারিত...

অল্প সময়ে চেষ্টা থাকবে কিছু অধ্যাদেশ করে যাওয়ার: তথ্য উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অল্প সময়ে চেষ্টা থাকবে কিছু অধ্যাদেশ করে যাওয়ার, যেগুলো সাংবাদিক সমাজের দীর্ঘ দিনের দাবি ছিল। বাংলাদেশ এখন স্বৈরাচারী শাসন থেকে গণতন্ত্রের দিকে যাত্রা করছে, যা সম্পন্ন হবে নির্বাচনের মাধ্যমে।’

বিস্তারিত...

বিজয় দিবস হোক নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এবারের বিজয় দিবস হোক জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জনগণের প্রকৃত ক্ষমতায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়া এবং গণতান্ত্রিক উত্তরণের পথে যে নবযাত্রা সূচিত হয়েছে, তা যেকোনো মূল্যে রক্ষার শপথ নেওয়ার দিন হিসেবেই এ দিবসকে স্মরণ করা উচিত।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪