| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন পথচারী আহত হয়েছেন এবং রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্তারিত...

গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎ নিয়ে উদ্বেগ, ঢাকায় ভারতীয় কূটনীতিককে তলব

ঢাকায় নিযুক্ত ভারতের একজন কূটনীতিককে তলব করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি ভারতীয় মূলধারার গণমাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশের পর এ তলব করা হয়। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এই তলবের বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা।

বিস্তারিত...

ক্ষমতায় গেলে জামায়াতের নীতি কী হবে, জানতে চেয়েছে আইএমএফ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেছে আইএমএফের একটি প্রতিনিধি দল। জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে তাদের আর্থিক খাতের নীতি-অগ্রাধিকার ও সংস্কার প্রক্রিয়া কী হবে, এ বিষয় জানতে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বিস্তারিত...

বৃহস্পতিবার সারা দেশে দোকানপাট খোলা থাকবে: মালিক সমিতি

আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিনে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীসহ সারাদেশের বিপণি-বিতান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বিস্তারিত...

মোহাম্মদপুর থেকে পেট্রোলবোমা ও ককটেল উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত ছয়টি পেট্রোলবোমা ও চারটি ককটেল উদ্ধার করেছে র‌্যাব। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। র‍্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম এ তথ্য জানান।

বিস্তারিত...

বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড এ ভাষণ সরাসরি সম্প্রচার করবে। বুধবার (১২ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

বিস্তারিত...

ধোলাইপাড়ে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর ধোলাইপাড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে বাসটির নাম জানা যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৮ মিনি

বিস্তারিত...

নির্বাচন যেন অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হয়: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান

অবাধ, অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করতে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান

বিস্তারিত...

নির্বাচন যেন অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হয়: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান

অবাধ, অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করতে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান

বিস্তারিত...

‘লকডাউন’ কর্মসূচি ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

জুলাই-আগস্ট সংঘটিত ‘মানবতাবিরোধী অপরাধের মামলা’য় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার দিন নির্ধারণ হতে যাচ্ছে ১৩ নভেম্বর। এ উপলক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এ দিন নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিস্তারিত...

টাকার বিনিময়ে স্লোগান দিচ্ছে রিকশাওয়ালারা : ডিবিপ্রধান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই জানিয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান মো. শফিকুল ইসলাম বলেছেন, যারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি বা অপতৎপরতা চালানোর চেষ্টা করছে, তাদের আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে দমন করা হবে।

বিস্তারিত...

মিরপুরে শতাব্দী পরিবহনের বাসে আগুন

রাজধানীর মিরপুর ১ নম্বরে অবস্থিত সনি সিনেমা হলের সামনে দুপুর সাড়ে ১২টার পর শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিস্তারিত...

ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯

মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ১৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে। বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডীয় সাত সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন সিনেটর সালমা আতাউল্লাহজান।

বিস্তারিত...

বিটিটিসি চেয়ারম্যান মইনুল খান ‘স্বেচ্ছায় অবসরে’

চাকরির বয়স মাত্র ১০ মাস বাকি থাকতেই বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) চেয়ারম্যান মইনুল খান পদত্যাগ করেছেন। বুধবার (১২ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪