রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে প্রাথমিক পর্যায়ে তাদের পরিচয় জানানো হয়নি। শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তিন সাংবাদিকসহ মোট ১৩ জনকে দেশের পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে। বাংলাদেশের বৃহত্তম পর্যটন মেলা ১৩তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হয়। তিন দিনব্যাপী এই মেলাটি গত বৃহস্পতিবার (৩০অক্টোবর) ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আয়োজনে রাজধানী ঢাকার বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি) জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে।
প্রায় নয় মাসের বিরতির পর আগামীকাল শনিবার (১ নভেম্বর) থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন দ্বীপ। তবে সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নভেম্বর মাসে পর্যটকরা কেবল দিনে দ্বীপে যেতে পারবেন এবং একই দিনে ফিরে আসতে হবে। রাতের যাতায়াত বা অবস্থান এই মাসে সম্পূর্ণ নিষিদ্ধ।
গণভোটের জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে প্রস্তুত রাখতে বলেছে নির্বাচন কমিশন (ইসি) ।
মাত্র কয়েক সপ্তাহ আগেও রাজধানীর বাজারে সবজির দাম ক্রেতাদের জন্য যেন দামের ছাঁদ হয়ে উঠেছিল। কেজিতে ৬০ টাকার কমে সবজি খুঁজে পাওয়া দুষ্কর ছিল। তবে এখন শীতের আগাম সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় বাজারে দাম কমে এসেছে, এবং ক্রেতারা কিছুটা স্বস্তি অনুভব করছেন।
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য নতুন লৌহবর্ণের ইউনিফর্ম চালু হতে যাচ্ছে। আগামী ১৫ নভেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রামের মহানগর পুলিশসহ বিশেষায়িত ইউনিটের সদস্যরা প্রথমে নতুন পোশাক পরিধান করবেন।
প্রান্তিক খামারিদের অধিকার রক্ষা এবং কর্পোরেট সিন্ডিকেটের দৌরাত্ম্যে ধ্বংসের মুখে পড়া পোলট্রি খাত বাঁচাতে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) ঘোষণা দিয়েছে—৭ দফা দাবি বাস্তবায়ন না হলে শনিবার (১ নভেম্বর) থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদনকারী খামার ও উৎপাদন পর্যায়ক্রমে বন্ধ থাকবে।
শিগগিরই বাংলাদেশ পুলিশের সদস্যরা পরবেন নতুন রঙের নতুন ইউনিফর্ম। ইতোমধ্যে পুলিশ সদর দপ্তর থেকে ইউনিটগুলোকে রাজারবাগ কেন্দ্রীয় পোশাক ভান্ডার থেকে নতুন পোশাকসামগ্রী গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে শীর্ষ ছিনতাইকারী পাঁয়তারা শাহীনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১০টা থেকে আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল এমআরটি লাইন-১ নির্মাণ প্রকল্পের আওতায় রাজধানীর উত্তর বাড্ডা ও বাড্ডা মেট্রো স্টেশন এলাকায় পরিষেবা লাইন স্থানান্তরের কাজ শুরু হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে মো. শাহজাহান মিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে।
সারা দেশের আট বিভাগের কোথাও কোথাও বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর পরস্পরবিরোধী ও উত্তেজনাপূর্ণ অবস্থানের সমালোচনা করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
ইউনেস্কোর সাধারণ অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইউনেস্কোর সাধারণ অধিবেশনে বক্তব্য রাখেন তিনি।