সৌদি আরবের মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইট বিজি ১৩৮ যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টা আটকে ছিল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে।
তালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আগামী ৩০ আগস্ট বাংলাদেশ সফরে আসছেন। এই সফরের মূল লক্ষ্য হলো ঢাকা ও রোমের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা।
সকাল সাড়ে ৯টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে-২৩ প্রান্তে এসে যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়ে। যান্ত্রিক ত্রুটি সারিয়ে উড়োজাহাজটিকে দ্রুততম সময়ে রানওয়ে থেকে সরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন, হয়রানিমূলক ও মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে প্রয়োজনে ফৌজদারি মামলা করা হবে।
জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের চলমান ৫৯তম অধিবেশনে ওআইসির উদ্যোগে উত্থাপিত ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক রেজ্যুলেশন গৃহীত হওয়ার প্রাক্কালে মানবাধিকার পরিষদে বক্তব্যে তিনি এ কথা বলেন।
২০০৭ সালে তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বেই ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে স্বীকৃত পেয়েছিল।
দেশের জাতীয় মহাসড়কগুলোতে সড়ক দুর্ঘটনার হার উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসেই জাতীয় মহাসড়কে ১ হাজার ৩৯৭টি দুর্ঘটনা ঘটেছে
২০২৪ সালের ৫ জুলাই ছিল শুক্রবার। এদিন সরকারি চাকরিতে কোটা বাতিল সংক্রান্ত চার দফা দাবির ভিত্তিতে অনলাইন ও অফলাইনে জনসংযোগ কর্মসূচি পালন করেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ সমন্বয়করা
ঢাকাসহ দেশের ৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অন্তর্বর্তীকালীন সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাইতে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের। ৩৬ জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম। শাহাদাতের সুযোগ আসলে পিছপা হবো না। শুক্রবার (৪ জুলাই) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের বিচার এখনো না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। তাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু ও শহীদ পরিবারগুলোর স্বীকৃতি প্রদানের। একই সঙ্গে রাজনৈতিক সংস্কার ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
টেকনাফ থেকে তেঁতুলিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যাত্রা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্গঠনে একটি নতুন রাজনীতির সূচনা। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মালয়েশিয়ায় জঙ্গিবাদের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি শ্রমিকদের মধ্যে তিনজন ইতিমধ্যে দেশে ফেরত এসেছেন জানিয়ে প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপরও এই অভিযোগে আটক হয়ে যাঁরা ফেরত আসবেন, সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁদের বিরুদ্ধে জঙ্গিবাদে সংশ্লিষ্টতার প্রমাণ পেলে বিচারের মুখোমুখি করা হবে।- খবর প্রথম আলোর।
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের নিয়ে গড়ে ওঠা ইসলামিক স্টেটের একটি নেটওয়ার্ক ভেঙে দেওয়ার কথা জানালেন দেশটির পুলিশ প্রধান। জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গত তিন মাসে ৩৬ জন বাংলাদেশিকে আটক করে মালয়েশিয়ার পুলিশ। আটককৃতরা বাংলাদেশ ও সিরিয়ায় ইসলামিক স্টেট বা আইএস সদস্যদের অর্থায়ন করতো বলে জানিয়েছেন দেশটির পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ খালিদ ইসমাইল। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার কেন্দ্রীয় ঔষধাগারের প্রধান গেট সংলগ্ন মেসার্স এম এম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ডাকাতির ঘটনায় ১ লাখ ৩০ হাজার ৫০০ সৌদি রিয়ালসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।