| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সরকারের রন্ধ্রে রন্ধ্রে ও ওপর মহলে মৌলবাদের আখড়া তৈরি হয়েছে : গোবিন্দ প্রামাণিক

হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, মসজিদ রয়েছে, মাদরাসা রয়েছে। বিএনপির অফিস রয়েছে। আরও শত শত স্থাপনা এই রেলওয়ের জায়গায় রয়েছে। সেসব অবৈধ স্থাপনা না সরিয়ে হিন্দু মন্দির ধ্বংস কেন? তার মানে এই সরকারের রন্ধ্রে রন্ধ্রে ও ওপর মহলে মৌলবাদের আখড়া তৈরি হয়েছে। শুক্রবার (২৭ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। রাজধানীর খিলক্ষেত এলাকায় রেলের জমিতে অস্থায়ী মণ্ডপ সরিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

বিস্তারিত...

ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার, প্রমাণ ছাড়া গ্রেপ্তার নয়: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ডা. আসিফ নজরুল বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) আওতায় করা সমস্ত মামলা প্রত্যাহার করা হয়েছে। একটি সংলাপে তিনি বলেন, তারা এও নির্দেশ দিয়েছেন যে যথাযথ প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না

বিস্তারিত...

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬১৬

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় এক হাজার ৬১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে এক হাজার ৬০ জন বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে। শুক্রবার (২৭ জুন) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান

বিস্তারিত...

আরও ৪ দিনের রিমান্ডে সাবেক সিইসি নূরুল হুদা

রাষ্ট্রদ্রোহের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদের আদালত এ আদেশ দেন

বিস্তারিত...

সাবেক সিইসি নূরুল হুদাকে আরও ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে আরও ১০ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। শুক্রবার প্রথম দফার চার দিনের রিমান্ড শেষ হলে এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার।

বিস্তারিত...

সমাজের অবক্ষয় ও অপরাধ দমনে কাজ করছে টিডিপি: আনসার ডিজি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, গ্রামীণ এলাকায় গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) যেমন সামাজিক নিরাপত্তায় অবদান রাখছে, তেমনই নগর এলাকায় নগর প্রতিরক্ষা দলের (টিডিপি) সদস্যরাও শহরাঞ্চলের সমাজে অবক্ষয় ও অপরাধপ্রবণতা প্রতিরোধে কাজ করছে

বিস্তারিত...

মিরপুরে সড়ক বিভাজকে উঠে গেলো বাস, নিহত এক

রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড়ে এসবি সুপার ডিলাক্সের বাসচাপায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সরকারি বাঙলা কলেজের এক শিক্ষার্থী। তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বিস্তারিত...

যাত্রাবাড়ীতে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী থেকে চার হাজার পিস ইয়াবাসহ মো. জয়নাল আবেদিন (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিস্তারিত...

৮ আগস্ট ‘বিপ্লব বেহাত দিবস’ পালনের ঘোষণা ইনকিলাব মঞ্চের

শুক্রবার (২৭ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে জুলাই সনদ নিয়ে রাষ্ট্রের নিষ্ক্রিয়তা ও ছাত্র জনতার ঐতিহাসিক ৩৬ জুলাইয়ের অর্জনকে ম্লান করে ৮ আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণার প্রহসনের বিরুদ্ধে করা সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।

বিস্তারিত...

দিনে এক বেলা পাউরুটি-বিস্কুটেই ভরসা ৮৮% নিম্ন আয়ের মানুষের

দেশের ৮৮ শতাংশ নিম্ন আয়ের মানুষ দিনে অন্তত এক বেলা পাউরুটি বা বিস্কুট খেয়ে থাকেন। ইয়ুথ পলিসি নেটওয়ার্ক পরিচালিত এক জরিপে উঠে এসেছে, ১০–১৫ হাজার টাকা মাসিক আয়কারীদের মধ্যে ৬০ শতাংশ সকালের খাবার খান না সময় ও দামের কারণে।

বিস্তারিত...

রথযাত্রা উৎসব শুরু

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু আজ। সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা।

বিস্তারিত...

রাজনীতি যেন ফ্যাসিবাদের পথ তৈরি না করে: জামায়াত আমির

আগামীর রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয় বরং জনপ্রত্যাশা যেন পূরণ হয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিস্তারিত...

চলতি হজ মৌসুমে সৌদি আরবে ৪০ বাংলাদেশির মৃত্যু

চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে আরো ‍দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৪০ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ গত বুধবার (২৫ ‍জুন) মারা যান পটুয়াখালী সদর উপজেলার মো. আ. রহমান জোমাদ্দার (৬১) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মোহাম্মদ আলী (৬৮)। তাদের মধ্যে ২৯ জন পুরুষ ও নারী ১১ জন। এর মধ্যে মক্কায় মারা গেছেন ২৫ জন, মদিনায় ১২ জন, জেদ্দায় ২ জন ও আরাফায় একজন।

বিস্তারিত...

সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত সম্ভব : প্রধান উপদেষ্টা

সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সোশ্যাল বিজনেস ডে একটি পারিবারিক পুনর্মিলনের মতো দিন। বিগত সরকারের আপত্তির কারণে এ দিন পালন সম্ভব হয়নি।

বিস্তারিত...

বৈশ্বিক শান্তি সূচকে ৩৩ ধাপ পেছালো বাংলাদেশ

অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) এ বছরের গ্লোবাল পিস ইনডেক্স (জিপিআই) বা শান্তি সূচক প্রকাশ করেছে। এ সূচকে গতবারের চেয়ে ৩৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪