বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)’র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ক্র্যাব মিলনায়তনে ফল উৎসব অনুষ্ঠিত হয়। ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানি হাই কমিশনের কাউন্সিলর (প্রেস) ফসিউল্লাহ খান
অন্তর্বর্তী সরকার কিছুটা ভুল উপায়ে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য সমন্বয় করছে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, দেশের যেকোনো জরুরি পরিস্থিতিতে নগর প্রতিরক্ষা দলের (টিডিপি) সদস্যরা যেন আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করতে পারে, সেই উদ্দেশ্যেই তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
গত সাত দিনব্যাপী নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধার করা হয়েছে। এ সময় আটক হয়েছে ৩২৬ জন। নৌ পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে।
আন্দোলনে থাকা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাদের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রতিষ্ঠানটির প্রধান গেট বন্ধ করে রেখেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কেউ ঢুকতে বা বের হতে পারছেন না। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ে অবস্থিত এনবিআরের প্রধান কার্যালয়ে এই অবস্থা দেখা যায়
বিগত আওয়ামী লীগ সরকারের সময় ডামি নির্বাচন আয়োজন করেছেন বলে স্বীকার করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে রিমান্ড শুনানিকালে এ কথা বলেন তিনি
রাজধানীর বনানীতে ৯৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি-গুলশান বিভাগের একটি দল। মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাত পৌনে ১২ টায় বনানী থানার ১১ নম্বর রোডের পশ্চিম মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়
এ প্রক্রিয়ায় সরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারের জন্য কোনো বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে না এবং সৌর বিদ্যুৎ উৎপাদন কাজে ব্যবহৃত ছাদের জন্য প্রতিষ্ঠানগুলো ভাড়া পাবে।
গত বছরের ১৮ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়। মারধরের একপর্যায়ে ক্ষুধার্ত অবস্থায় খাবার চেয়েছিলেন তোফাজ্জল। হত্যার আগে তাকে হলের ক্যান্টিনে নিয়ে ভাত খেতে দেওয়া হয়। এ ঘটনায় তখন সামাজিক মাধ্যমে তৈরি হয় ব্যাপক সমালোচনা।
চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস। একই সঙ্গে আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন নির্বিঘ্নে সম্পন্ন করা যায় তার প্রস্তুতি এখন থেকেই শুরু করতে মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন তিনি।
মেটা প্লাটফর্মস ইনকরপোরেশনের সঙ্গে সিটিটিসির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) মিন্টো রোডে ডিএমপির সিটিটিসি সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহ্জাহান হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় ডিএমপির সিটিটিসি, ডিবি ও আইএডির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
রাষ্ট্রদ্রোহ ও অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেয়ার অভিযোগে রাজধানীর শেরে বাংলা থানার মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বুধবার (২৫ জুন) রাত পর্যন্ত ৫১ হাজার ৬১৫ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৪৬ হাজার ৬০৮ জন দেশে ফিরেছেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মহানগরীর ধুলা দূর করতে জিরো সয়েল কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচি বাস্তবায়নে সিটি কর্পোরেশন, বন বিভাগ ও সাধারণ নাগরিক সবাইকে একসাথে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।