প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সৌদি আরব সফর স্থগিত করা হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই নাইন) সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তার।
রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী, শুক্রবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ৮টার তথ্য অনুসারে ঢাকার একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর ১৫৮, যা ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিতে পড়ে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে। চূড়ান্ত অনুমোদনের পর পৃথক এ সচিবালয় প্রতিষ্ঠা হলে অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, পদায়ন ও শৃঙ্খলাবিষয়ক সব ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে থাকবে। বর্তমানে তা আইন মন্ত্রণালয় করে।
বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেছেন।
দেশের দু’টি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন,এই আইনটি চূড়ান্ত অনুমোদনের পর পৃথক এই সচিবালয় প্রতিষ্ঠা হলে অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, পদায়ন ও শৃঙ্খলাবিষয়ক সব ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে থাকবে। বর্তমানে তা আইন মন্ত্রণালয় করে থাকে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে আটক বাংলাদেশিদের সাধারণ ক্ষমা করতে অনুরোধ করে দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করতে প্রস্তুতির জন্য একাত্তরের যুদ্ধাপরাধীরা যতটুকু সময় পেয়েছিলেন, ততটুকু সময় পাননি মুক্তিযোদ্ধা ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু—এই অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের ‘টপ এগ্রি-ফুড পাইওনিয়ার ২০২৫’ পুরস্কার গ্রহণ করেছেন খ্যাতনামা কৃষি উদ্যোক্তা আবদুল আউয়াল মিন্টু। বাংলাদেশের কৃষি ও খাদ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবনী ভূমিকার জন্য এ পুরস্কার দেওয়া হয় তাঁকে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, ‘বিমানবন্দরে আগুন কীভাবে লাগলো সেটা বের করার জন্য একটা ফরেনসিক তদন্ত করা যায়।আর সেই কারণ নির্ণয়ের জন্য আমরা ইতোমধ্যে স্কটল্যান্ড ইয়ার্ড, অস্ট্রেলিয়া, চীন, তুরস্ক সরকারের সঙ্গে যোগাযোগ করেছি।
না’ ভোটের একটা বিধান করা হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, যে আসনে একজন প্রার্থী থাকবে, সেখানে না ভোটের বিধান রাখা হয়েছে। ভোটাররা চাইলে একক প্রার্থীর বিপরীতে ‘নো’ ভোট দিতে পারবেন।
লিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বিগত সরকারের আমলে হত্যা, গুম-নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে বিচারের মুখোমুখি হওয়া সেনাবাহিনীর ১৫ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার ঘটনায় বাংলাদেশ কর্তৃপক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সাইবার সুরক্ষা আইনে গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ধারা সংযোজন করা হয়েছে। একইসঙ্গে তার জামিন আবেদন নাকচ করা হয়েছে।