রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। রোববার (২৫মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
নারী কর্মীর অসহায়ত্ব ও বৈবাহিক সংকটের সুযোগ নিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। এরপর সেই নারী গর্ভবতী হয়ে পড়লে সন্তানের পিতৃ-পরিচয় দাবি করলে তাকে ও তার সন্তানকে গুম ও হত্যাচেষ্টা করা হয়।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ বৈঠক করেছেন। রোববার (২৫ মে ) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও বাণিজ্য বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান ও এক সচিবের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিরা হলেন- দুদকের সাবেক তিন চেয়ারম্যান- হাসান মশহুদ চৌধুরী, হাবিবুর রহমান ও আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোখলেস উর রহমান। তাদের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ‘মিথ্যা’ অভিযোগ সৃষ্টি করে মামলা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রোববার (২৫ মে) সন্ধ্যা ৬টার কিছু পর এ বৈঠক শুরু হয়। বৈঠকে দেশের চলমান ইস্যু ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ —এই বক্তব্যের ব্যাখ্যা চেয়ে তাকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
চাকরি দেওয়ার নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী একটি চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন। শনিবার (২৪ মে) দুপুর আনুমানিক ১টার দিকে উত্তরা ৬নং সেক্টরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
একের পর এক সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কর্মসূচির কারণে ব্যাহত হচ্ছে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের নিয়ন্ত্রক চট্টগ্রাম সমুদ্র বন্দরের কার্যক্রম। জাহাজ থেকে কনটেইনার খালাস হচ্ছে। কিন্তু বিপরীতে বন্দর থেকে খালাস নিতে পারছেন না আমদানিকারকরা। কারণ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির প্রতিবাদে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা কোনো কাজ করছেন না। এতে শুল্কায়ন ও পরীক্ষাসহ কাস্টমসের বিভিন্ন কার্যক্রম বন্ধ রয়েছে। এভাবে চলতে থাকলে বন্দরের কনটেইনার রাখার জায়গা একেবারেই ফুরিয়ে যাবে এবং বন্ধ করতে হবে জাহাজ থেকে কনটেইনার খালাস
রাজশাহী র্যাব-৫ এর সহকারী পুলিশ সুপার ও ঢাকা মহানগর পুলিশ ডিএমপির বাড্ডা জোনের সাবেক এসি রাজন কুমার সাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
কোরবানির পর ১২ ঘণ্টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৫ মে) ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট এবং কাঁচা চামড়া ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
রিজওয়ানা হাসান বলেছেন, ধ্বংসাত্মক উন্নয়ন প্রক্রিয়া থেকে বের হয়ে নতুন প্রজন্মকে প্রকৃতিবান্ধব উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৯৪১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৮২২ জন। রোববার (২৫ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
ঢাকা থেকে ভোলার উদ্দেশে রওনা হওয়া কর্ণফুলি-৯ লঞ্চের এক যাত্রী মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েন। ৯৯৯ এর মাধ্যমে খবর পাওয়ার পর পথে শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়া ওই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়াসহ উন্নত চিকিৎসার জন্য রাতেই ভোলা সদর সরকারি হাসপাতালে স্থানান্তর করে কোস্ট গার্ড।
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া প্রত্যাহার না হওয়া পর্যন্ত সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীরা কাজে ফিরবেন না। রোববার (২৫ মে) সচিবালয়ের প্রধান ফটক আটকে বিক্ষোভ করার সময় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর এ ঘোষণা দেন।