| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন স্নিগ্ধ

তিনি বলেন, রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই। উচ্চশিক্ষায় সময় দিতে পদত্যাগ করেছি।

বিস্তারিত...

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করেছে সরকার। ট্রাইব্যুনালের সদস্য পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং মাদারীপুরের জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগ থেকে তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিস্তারিত...

পুলিশ সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার দুই যুবকের কারাদণ্ড

রাজধানীর লালবাগের আজিমপুর এলাকায় কর্তব্যরত নারী পুলিশ সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে মোটরসাইকেল আরোহী দুই যুবককে গ্রেপ্তার ও কারাদণ্ড দিয়েছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বুধবার (৭ মে) বিকেল পৌনে ৫টার দিকে লালবাগের আজিমপুর চৌরাস্তায় এলাকা থেকে মোটরসাইকেল চালক শুভ এবং তার সঙ্গী অভিকে গ্রেপ্তার করা হয়

বিস্তারিত...

আবদুল হামিদের দেশত্যাগে তদন্ত কমিটি গঠন, কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের থাইল্যান্ডের ব্যাংককে যাওয়ার ঘটনায় কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। ও দেশত্যাগের ঘটনায় অতিরিক্ত আইজিকে (প্রশাসন) প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাংলাদেশ পুলিশের মুখপাত্র এআইজি ইনামুল হক সাগর এক খুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন

বিস্তারিত...

প্রধান উপদেষ্টার সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত

রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার জন্য প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান প্রফেসর মুহাম্মদ ইউনূস তাগিদ দেন।

বিস্তারিত...

৪৮ ঘণ্টার আলটিমেটাম : স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে মন্ত্রণালয় ঘেরাও

অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে দেশ ছাড়তে সুযোগ দেওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। পরে ১২ সদস্যের এক প্রতিনিধিদল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খানের কাছে স্মারকলিপি তুলে দেয়। স্মারকলিপিতে এই আলটিমেটামের কথা বলা হয়।

বিস্তারিত...

সাবেক এমপি মামুনুর রশীদের ৫১ কোটি টাকার সম্পদ, লেনদেন ২১১ কোটি

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামুনুর রশীদ পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার ও অসৎ উদ্দেশ্যে ৪৯ কোটি ৫৪ লাখ ৩৪ হাজার ৯৯৬ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ভোগদখলে রেখেছেন। এছাড়া তার ও তার প্রতিষ্ঠানের নামে ২২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২১১ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ২৪১ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪