| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

স্বর্ণের দাম ভরিতে কমলো ১ হাজার ৮৯০ টাকা

দেশের বাজারে সোনার দাম কিছুটা কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১ হাজার ৮৯০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এক ভরি সোনার দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৯ টাকা।

বিস্তারিত...

শিগগিরই গঠন হচ্ছে ফরিদপুর ও কুমিল্লা বিভাগ

ফরিদপুর ও কুমিল্লা নামে নতুন দুটি প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে সরকার। সেই সঙ্গে নতুন দুটি উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী মাসে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠক অনুষ্ঠিত হতে পারে এবং সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সূত্র মতে, জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহে নিকার বৈঠক হতে পারে।

বিস্তারিত...

৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিচ্ছে ইসি

৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে পর্যবেক্ষক সংস্থা হিসেবে প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য বেসরকারি সংস্থাগুলোর তালিকা প্রকাশ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য কোনো প্রতিষ্ঠান নিয়ে দাবি বা আপত্তি থাকলে তা ১৫ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

বিস্তারিত...

ধর্ম-বর্ণ ভুলে একযোগে কাজ করতে হবে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি, তার সফল বাস্তবায়নে ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, ‘সকল অশুভ, অ

বিস্তারিত...

ফায়ার সার্ভিস কর্মকর্তা খন্দকার জান্নাতুল নাঈমের জানাজা সম্পন্ন

গাজীপুরের টঙ্গীর কেমিক্যাল অগ্নিকাণ্ডে অগ্নিনির্বাপণের দায়িত্ব পালনকালে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. খন্দকার জান্নাতুল নাঈমকে অশ্রুসিক্ত বিদায় জানালো সহকর্মী ও স্বজনরা। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রাঙ্গণে তার জানাজা অ

বিস্তারিত...

মাদারীপুরে ৯ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

মাদারীপুরে বিশেষ অভিযানে ২০০ কেজি গাঁজা উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

বিস্তারিত...

নখদন্তহীন মানবাধিকার কমিশন উপহার দেওয়া হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য

খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫-এর ওপর এক সূচনা বক্তব্যে দেবপ্রিয় ভট্টাচার্য কথা বলেন। আজ শনিবার রাজধানীর গুলশান ২ নম্বরের একটি হোটেলে নাগরিক সংলাপের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ।

বিস্তারিত...

নির্বাচন কমিশনের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে : সিইসি

নির্বাচনে বেআইনি কোনো নির্দেশনা নির্বাচন কমিশন (সইসি) থেকে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন। শনিবার (২৭ সেপ্টেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’-এ যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

ফ্যাসিবাদের চেয়ে সাম্প্রদায়িক শক্তি বেশি খারাপ : গয়েশ্বর

জামায়াত-শিবির বহুরুপী রাজনীতি করে। শেখ হাসিনার সরকারেও ছাত্রলীগ করেছে। এখন দেশের সব সেক্টর তাদের নিয়ন্ত্রণে রেখেছে। তাদের কারণে সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে। ফ্যাসিবাদের চেয়ে সাম্প্রদায়িক শক্তি বেশি খারাপ। সম্প্রতি ‘স্ট্রেইট কাট’ প্রশ্ন শিরোনামের একটি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বিস্তারিত...

বিগত সময়ের মতো মেরুদণ্ডহীন মানবাধিকার কমিশন চাই না: দেবপ্রিয় ভট্টাচার্য

বিগত সময়ে নখদন্তহীন জাতীয় মানবাধিকার কমিশন উপহার দেওয়া হয়েছে, আমরা ওইরূপ নখদন্তহীন ও মেরুদণ্ডহীন মানবাধিকার কমিশন চাই না বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর অভিজাত হোটেলে নাগরিক প্ল্যাটফর্মের ব্যানারে খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে গিয়ে ছাত্রদলের তোপের মুখে ডা. সাবরিনা

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রদল নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন ডা. সাবরিনা। তিনি আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ তোলেন নেতাকর্মীরা। একপর্যায়ে তোপের মুখে সেখান থেকে চলে যেতে বাধ্য হন তিনি।

বিস্তারিত...

জুলাই আন্দোলনের এক নম্বর কারণ পচা নির্বাচন : ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, জুলাই আন্দোলন যে কারণে হয়েছে তার এক নম্বর কারণ পচা নির্বাচন ও নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়া।

বিস্তারিত...

সরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ, কমছে খরচ

আগামী বছর হজ পালনে বিমান ভাড়া কমায় চলতি বছরের চেয়ে খরচ কিছুটা কমছে। হাতে সময় কম থাকায় বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে‌ একটি বিমান ভাড়া ধরে রোববার (২৮ সেপ্টেম্বর) প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বিস্তারিত...

প্রকৃতি রক্ষায়ই টেকসই পর্যটনের ভবিষ্যৎ: পরিবেশ উপদেষ্টা

টেকসই পর্যটন নিশ্চিত করতে প্রকৃতিকে রক্ষা করাটা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিস্তারিত...

২৮৫৭ পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

সারাদেশের দুই হাজার ৮৫৭টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৩০ প্লাটুন সদস্য।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪