| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কৌশলগত নেতৃত্ব গঠনে সংস্কারমুখি নেতৃত্ব জরুরি : সেনা প্রধান

জাতি গঠনের সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের সব প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে হলে গতিশীল ও সংস্কারমুখি নেতৃত্ব গড়ে তুলতে হবে।

বিস্তারিত...

আমরা বিশেষ কোনো রাজনৈতিক দলকে সহায়তা করি নাই : সেনা সদর

আমাদের বিশেষ কোনো দলের প্রতি আলাদা নজর নেই। দায়িত্ব পালনের ক্ষেত্রে সেনাবাহিনীর কাছে সবাই সমান। যেখানে জনদুর্ভোগ ও জীবননাশের হুমকি থাকে, সেখানে আমরা কঠোর হই বা জনসাধারণকে সহযোগিতা করি। গোপালগঞ্জে যদি আমরা সঠিকভাবে দায়িত্ব পালন না করতাম তাহলে সেখানে অনেক হতাহত বা জীবননাশের ঘটনা ঘটতে পারত।

বিস্তারিত...

সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংকমুদ্রানীতি ঘোষণা করল সরকার আগের অর্থবছরের শেষার্ধের মতো সংকোচনমূলক মুদ্রানীতি নতুন বছরের প্রথমার্ধেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

বিস্তারিত...

আগামী নির্বাচনে মানুষের ভোটের আকাঙ্ক্ষা পূর্ণ হবে: আইন উপদেষ্টা

১৮ বছর ধরে মানুষ ভোট দিতে পারে নায়, আগামী নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সেই ভোট দানের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে আইন মন্ত্রনালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

নীতি সুদহার ১০ শতাংশ রেখেই কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা

নীতি সুদহার ১০ শতাংশ রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বিস্তারিত...

নির্বাচন নির্ধারিত সময়েই, একদিনও দেরি হবে না: প্রেস সচিব

বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আগামী পাঁচ-ছয়দিন খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।বৃহস্পতিবার (৩১ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বিস্তারিত...

২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক-বাবরসহ আসামিদের খালাসের বিরুদ্ধে পরবর্তী শুনানি ১৩ আগস্ট

২১ আগস্ট গ্রেনেড হামলার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য ১৩ আগস্ট দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

বিস্তারিত...

জুলাই সনদ নিয়ে আজকেই নিষ্পত্তির জায়গায় পৌঁছাতে চাই : আলী রীয়াজ

জুলাই সনদ প্রশ্নে আজই আলোচনা শেষ করতে চান বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।

বিস্তারিত...

হেলিকপ্টার থেকে গুলির সিদ্ধান্ত ছিলো রাজনৈতিক : সাবেক আইজিপি

জুলাই গণ-অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে ছাত্র-জনতার ওপর গুলি করা হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তে। তখন আন্দোলন দমনে প্রতি রাতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক হয়েছে। আন্দোলনপ্রবণ এলাকা ভাগ করে ‘ব্লক রেইড’ পরিচালনা করা হয়েছে। শেখ হাসিনার নির্দেশে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়েছে।

বিস্তারিত...

রিয়াদের আরও একটি বাসা সনাক্ত, উদ্ধার লাখ ৯৮ হাজার টাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের আরও একটি বাসার খোঁজ পেয়েছে পুলিশ। আর সেই বাসা থেকে উদ্ধার করা হয়েছে নগদ ২ লাখ ৯৮ হাজার টাকা। এছাড়া রিয়াদ ও তার সহযোগীরা অন্য কোথায় কোথায় চাঁদাবাজি করেছে সেই বিষয়েও খোঁজ নিচ্ছে পুলিশ।

বিস্তারিত...

জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ

সরেজমিনে লাল-সবুজ পতাকা হাতে জুলাই সনদের দাবিতে প্রায় শতাধিক জুলাই যোদ্ধাদের শাহবাগে অবস্থান করতে দেখা গেছে। পাশেই পুলিশ সদস্যদেরও অবস্থান করতে দেখা গেছে। জুলাই যোদ্ধাদের ভাষ্য, এখনো জুলাই সনদ না হওয়ায় আহত ও শহিদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এই দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি।

বিস্তারিত...

তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের চূড়ান্ত শুনানি আজ

বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে।

বিস্তারিত...

শেখ হাসিনার দেশত্যাগের এক বছর পরও মানবাধিকার সংকট প্রকট : হিউম্যান রাইটস ওয়াচ

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের ১৫ বছরের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ২০২৪ সালে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করে। এই বিক্ষোভের ধারাবাহিকতায় হাসিনা দেশত্যাগে বাধ্য হন এবং ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, এক বছর পার হলেও এই সরকার এখনো তাদের ঘোষিত মানবাধিকার সংস্কার পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে। শেখ হাসিনার শাসনামলের মতো ভয়ভীতি ও দমন-পীড়নের অনেক কিছুই কমেছে, যেমন ব্যাপক গুমের ঘটনা অনেকটা বন্ধ হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪