| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দেশের চামড়া শিল্পের সঠিক মূল্যায়ন হয়নি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের চামড়া শিল্পের ব্যাপারে আমরা অপরাধ করেছি, এটার সঠিক মূল্যায়ন করিনি। এই শিল্প দিয়ে আমাদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি।

বিস্তারিত...

জাতীয় সনদ প্রণয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে : আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের চলমান বৈঠকে জাতীয় সনদ প্রণয়নে গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

বিস্তারিত...

আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৬ আগস্ট

জুলাইয়ের গণঅভ্যুত্থানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠন হবে কি না, সে বিষয়ে আদেশ আগামী ৬ আগস্ট। প্রসিকিউশন পক্ষে ও আসামী পক্ষের শুনানির পর বুধবার (৩০ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আদেশের জন্য এ দিন ধার্য করেন।

বিস্তারিত...

ঢাকায় প্রতি মাসে ২০ খুন, ৪১ ছিনতাই : ডিএমপি

গত ছয় মাসে (জানুয়ারি-জুন) ঢাকা মহানগরের ৫০ থানায় ৩৩টি ডাকাতি, ২৪৮টি ছিনতাই, ১২১টি খুন এবং ১ হাজার ৬৮টি চুরির মামলা হয়েছে। এ হিসাবে প্রতি মাসে গড়ে ২০টির বেশি খুন, পাঁচটি ডাকাতি ও ৪১টি ছিনতাই মামলা রেকর্ড হয়েছে। এ ছাড়া মাসে ৭০টি চাঁদাবাজির মামলাও হয়েছে।

বিস্তারিত...

মুন্নী সাহাকে দুদকে জিজ্ঞাসাবাদ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সন্দেহভাজন আর্থিক লেনদেনের অভিযোগে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন টেলিভিশন উপস্থাপক ও জ্যেষ্ঠ সাংবাদিক মুন্নী সাহা। বুধবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়।

বিস্তারিত...

মাইলস্টোন ট্র্যাজেডি: চিকিৎসা প্রদান শেষে ফিরে গেলেন ভারতীয় চিকিৎসক দল

নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদরজং হাসপাতাল থেকে বিশেষজ্ঞগণকে নিয়ে গঠিত ভারতীয় মেডিক্যাল টিমটি বাংলাদেশে তাদের কার্যক্রম সমাপ্ত করে সোমবার সন্ধ্যায় ফিরে গেছেন ভারতে।

বিস্তারিত...

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ৭ দিনের রিমান্ডে

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৩০ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ এ আদেশ দেন।

বিস্তারিত...

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আ.লীগ নেতা মোবারককে খালাস

মোবারক হোসেন ২০১২ সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

বিস্তারিত...

দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশকে কলকাতার ব্যবসায়ীদের চিঠি

আর মাত্র কয়েক মাস বাকি। তার পরেই হিন্দু সম্প্রদায়ের মানুষদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা। আর বাঙালির দুর্গাপূজা মানেই নতুন জামা-কাপড়, ঘুরতে যাওয়া সঙ্গে আড্ডা ও খাওয়া-দাওয়া। আর মাছে ভাতে বাঙালির ইলিশ মাছ ছাড়া খাওয়া দাওয়া ভাবাই যায় না। আর ইলিশ বলতেই ওপার বাংলার পদ্মার সুস্বাদু ইলিশ।

বিস্তারিত...

শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ: বাণিজ্য সচিব

যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘোষিত পাল্টা শুল্ক হার কমাতে তৃতীয় দফার আলোচনার প্রথম দিনে পাল্টা শুল্ক কমানোর সবুজ সংকেত পেয়েছেন বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

বিস্তারিত...

সাত অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত...

ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান

ফিলিস্তিনি জনগণকে গণহত্যা ও নিষ্ঠুরতম বর্বরতা থেকে রক্ষা করতে অবিলম্বে পরিপূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বিস্তারিত...

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক আলোচনা শুরু ওয়াশিংটনে

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক বিষয়ক তৃতীয় দফার আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর দুইটায়।

বিস্তারিত...

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাত্রায় বাংলাদেশিদের শীর্ষ অবস্থান

সাগরপথে ইউরোপে প্রবেশের চেষ্টাকারী দেশের তালিকায় বাংলাদেশ এখন শীর্ষে রয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসেই প্রায় ৯ হাজার ৭৩৫ জন বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪