| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

যত প্রভাবশালীই হোক না কেন, চাঁদাবাজদের ছাড় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না । সে যত বড় লোকই হোক, যত প্রভাবশালী হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। সোমবার (২৮ জুলাই) সচিবালয়ে আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সরকারের সন্ত্রাসবিরোধী দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং ঘোষণা দিয়েছেন বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা বলেন, ‘সন্ত্রাসবিরোধী লড়াই আমাদের শীর্ষ অগ্রাধিকার।

বিস্তারিত...

মাইলস্টোন ট্রাজেডি : অজ্ঞাতনামা আট মৃত দেহের ডিএনএ প্রোফাইল তৈরির অনুমতি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে মারা যাওয়া আট অজ্ঞাতনামা মৃত দেহের ডিএনএ প্রোফাইল তৈরি অনুমতি দিয়েছেন ঢাকার একটি আদালত।

বিস্তারিত...

ভোটের মাঠে থাকবেন ৬০ হাজার সেনাসদস্য

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়ে ৬০ হাজার সেনাসদস্য মোতায়েন থাকবেন। এ ছাড়া নির্বাচনের আগে দেড় লাখ পুলিশ সদস্যকে সেপ্টেম্বর মাস থেকে প্রশিক্ষণ দেওয়া হবে।

বিস্তারিত...

চার ডিআইজি বাধ্যতামূলক অবসর

পুলিশের চার উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত পৃথক চার আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিস্তারিত...

১৭৫৭ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ

বৈষম্যবিরোধী আন্দোলনের ১০ জন শহীদসহ তিনটি ক্যাটাগরিতে আহত আরো ১ হাজার ৭৫৭ জন জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ করেছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। সোমবার (২৮ জুলাই) মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত গেজেটে এ তথ্য প্রকাশ করা হয়।

বিস্তারিত...

হাসিনাকে পুশইন করা হচ্ছে না কেন : ভারতের কাছে প্রশ্ন রিজভীর

ভারতের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “শেখ হাসিনাও তো একজন বাঙালি মুসলমান, বাংলাদেশের মানুষ—তাকে পুশইন করছেন না কেন?”

বিস্তারিত...

জাতীয় নির্বাচন নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রধান উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

শেখ হাসিনাসহ ৪৪২ জনের নামে হত্যা মামলা

জুলাই গণঅভ্যুত্থানে গাজীপুরের কালিয়াকৈরের ব্যবসায়ী ইলিম হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৪২ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার সেকান্দার আলীর ছেলে আবু সাইদ ওরফে রাজু।

বিস্তারিত...

নির্বাচন ঘিরে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে: প্রেস সচিব

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সেপ্টেম্বর থেকে শুরু হবে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম। মোট দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিস্তারিত...

২-৩ দিনের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত হতে যাচ্ছে : আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, অব্যাহত আলোচনার মাধ্যমে আগামী দুই-তিন দিনের মধ্যেই ঐতিহাসিক জুলাই সনদের চূড়ান্ত প্রক্রিয়ায় পৌঁছতে যাচ্ছে কমিশন।

বিস্তারিত...

হঠাৎ ফায়ার অ্যালার্ম, তাড়াহুড়ো করে বের হলেন নেতারা

ফরেন সার্ভিস একাডেমিতে হঠাৎ ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করলে ঐকমত্য কমিশনের বৈঠক থেকে তাড়াহুড়ো করে বের হন রাজনৈতিক দলের নেতারা।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রে শুল্ক আলোচনা: তৃতীয় দফায় অংশ নিতে ঢাকা ছাড়ছে প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্রে রপ্তানি পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক কমাতে তৃতীয় দফা আলোচনায় অংশ নিতে আজ (সোমবার) বিকেলে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

বিস্তারিত...

জুলাই গণহত্যা : তিন মামলায় ১৭ আসামি ট্রাইব্যুনালে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরের আবু সাঈদ, আশুলিয়ায় মরদেহ পোড়ানো ও লক্ষ্মীপুরে ৫ জনকে হত্যা মামলায় মোট ১৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪