উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের তথ্য গোপন করা হচ্ছে বলে বিভিন্ন মহল থেকে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে, এ দাবি সঠিক নয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে রয়েছে ৬টি মরদেহ। আর উত্তরা আধুনিক মেডিকেলে একজনের মরদেহ আছে, যেটা এখনো শনাক্ত করা যায়নি। মরদেহগুলো অজ্ঞাতপরিচয়ে মর্গে রাখা রয়েছে।
রোগী, আত্মীয় এবং স্টাফ ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি সেনাবাহিনীর অনুমতি ছাড়া প্রবেশ করতে পারছেন না সাংবাদিকও।
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সার্বিক চিকিৎসার স্বার্থে হাসপাতালে কাউকে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও তথ্য জানিয়েছেন।
উত্তরার বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু বলে জানিয়েছেন চিকিৎসকরা।
উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ অনেকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আজ (মঙ্গলবার) সারা দেশে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালিত হচ্ছে। বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মঙ্গলবার সারা দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানিতে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত জাপান, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), সুইডেন, সুইজারল্যান্ডসহ কয়েকটি দেশ শোক প্রকাশ করেছে।
বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত পুরনো সব প্লেন বাতিল ও শিক্ষার্থীদের মরদেহের সঠিক সং্খ্যা ঘোষণাসহ ৬ দফা দাবিতে আন্দোলন ও বিক্ষোভে উত্তাল মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন। মঙ্গলবার (২২ জুলাই) রাত ২ টা থেকে এই বিক্ষোভ শুরু করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু। এদের মধ্যে ৭ জনের মরদেহের অবস্থা এমন যে, চেহেরা দেখে চেনার উপায় নেই। তাই তাদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করতে হবে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।
আজ মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার মধ্যরাতে ফেসবুকে তিনি এ তথ্য জানান।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আব্দুল্লাহ সামিন (১৪) নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, ‘লম্বা জীবন কাটানো শহিদদের আর কোনো আকাঙ্ক্ষা ছিল না, তাদের আকাঙ্ক্ষা ছিল দামী জীবন। যারা শহিদ হয়েছেন তারা এদেশের সূর্যসন্তান। যারা কোনোদিন ভাবে নাই তারা মসনদ থেকে পালাবে, তাদেরকে বিন্দু বিন্দু শক্তি অর্জন করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে শহিদেরা। আমি ভীষণভাবে ঋণী এইসব শহিদদের কাছে।’
রাজধানীর উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনার দিন একদিন আগে ফেসবুক পেজে দেওয়া রহস্যময় সতর্কবার্তার একটি পোস্ট ভাইরাল হয়। তবে সবাইকে এই ভুয়া পেজগুলো এড়িয়ে চলার পরামর্শ দেন বাংলাদেশের সাইবার নিরাপত্তা বিশ্লেষক আবদুল্লাহ আল জাবির।