টিকাদান কার্যক্রম আরও কার্যকর করতে মাঠপর্যায়ে সচেতনতামূলক প্রচারণা, বাসা-বাড়িতে ক্যাম্পেইন এবং মোবাইলফোনে এসএমএস ও পুশ নোটিফিকেশনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, সমন্বিত এসব উদ্যোগের মাধ্যমে কোনো শিশুই টিকার বাইরে থাকবে না।
দেশের পুঁজিবাজারে স্বচ্ছতা, সুশাসন ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর চেয়ারম্যান মমিনুল ইসলাম-এর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর মো. মোস্তাকুর রহমান-এর সঙ্গে বৈঠক করেছে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত অমুক্তিযোদ্ধাদের স্বেচ্ছায় নাম প্রত্যাহার করা উচিত। অন্যথায় যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ২০২৮ সালের মধ্যে অতিরিক্ত ৮০৯ দশমিক ৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা করছে সরকার
দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বাসাবাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেল
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে এই প্রথম দুই-তৃতীয়াংশেরও বেশি ভোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির জয়ের ফলাফলে, প্রতিবেশি দেশ হিসেবে বাংলাদেশ-ভারত সম্পর্কের ইস্যুটি নতুন করে আলোচনায় এসেছে। বিভিন্ন সময় বিজেপি নেতারা সে দেশের মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে বা পুশইন করা হবে বলে বক্তব্য দিয়েছিলেন। এমন প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গে বিজেপির জয়লাভের পর বাং
দেশের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনে বগুড়া সিটি করপোরেশনসহ পাঁচটি নতুন উপজেলা গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। বিশেষ করে জাল টাকা, অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী অপরাধীকে গ্রেপ্তার করতে হবে। বৃহস্পতিবার (৭ মে) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
বেসরকারি খাতে স্থাপিত ৫৫৭ মেগাওয়াট ক্ষমতার ফার্নেস অয়েলভিত্তিক ৬টি রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের বকেয়া ৭১৬ কোটি ৮০ লাখ টাকার বিল পরিশোধ প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক থেকে প্রত্যাহার করে নিয়েছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি উপস্থান করার কথা ছিল।
সরকার আগামী ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত দোকানপাট ও সব বিপণিবিতান সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। বৃহস্পতিবার (৭ মে) তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে আমরা সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখতে সরকারের কাছে গত
ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধনে ১৮টি নতুন উপকেন্দ্র নির্মাণে ২৮৬ কোটি টাকার তিনটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহতের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনুসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আভিযানের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ১২২ কোটি টাকা ব্যয়ে ১৬৩টি গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব গাড়ি কেনা হবে
ভারতের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে সৃষ্ট পরিস্থিতিকে সামনে রেখে বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছে সরকার। বুধবার (৬ মে) জেলা প্রশাসক সম্মেলনের শেষদিনের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এরপর থেকেই নড়েচড়ে বসেছেন দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের সদস্যরা।