| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঢাকায় অবতরণ করলো তারেক রহমানের বিমান

তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বেলা ১১টা ৪০ মিনিটে অবতরণ করে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০২ বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজটি। এর আগে, একই বিমানে সকাল ৯টা ৫৬ মিনিটে বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মাধ্যমে বাংলাদেশের মাটি স্পর্শ করেছে বিমানটি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ১২টা ১৭ মিনিটে (প্রথম প্রহরে) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে বিমানটি।

বিস্তারিত...

সিলেট থেকে ঢাকার উদ্দেশে তারেক রহমান

সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি, যা দুপুর পৌনে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার নির্ধারিত সময় রয়েছে।

বিস্তারিত...

৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে: সালাহউদ্দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অনন্য ও স্মরণীয় অধ্যায় হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তার ভাষায়, এটি দেশের ৫৫ বছরের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা হতে যাচ্ছে।

বিস্তারিত...

সিলেট পৌঁছেছেন তারেক রহমান

দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যের লন্ডন থেকে আসা তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সূত্র জানায়, যাত্রাবিরতি শেষে একই উড়োজাহাজে সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর পৌনে ১২টার দিকে ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিস্তারিত...

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সদরঘাটে বুথ স্থাপন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর সদরঘাট টার্মিনাল উৎসবে মুখরিত। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চযোগে আসা হাজার হাজার নেতাকর্মীকে স্বাগত জানানোর জন্য সদরঘাট ও আশপাশের এলাকায় বিশেষ অভ্যর্থনা বুথ স্থাপন করেছে বিএনপি।

বিস্তারিত...

তারেক রহমানের প্রত্যাবর্তনে নাচে-গানে উজ্জীবিত নেতাকর্মীরা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন। রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তার সংবর্ধনা অনুষ্ঠিত হবে। সংবর্ধনার আগের রাত থেকেই এ এলাকায় পৌঁছেছেন দলের অসংখ্য নেতা ও কর্মী। শীতের দীর্ঘ রাত পার করতে তারা নাচে-গানে নিজেদের উদ্দীপিত রাখছেন।

বিস্তারিত...

ঢাকায় রাজনীতির ইতিহাসে নজিরবিহীন প্রস্তুতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরে গণসংবর্ধনায় যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন। রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হবে প্রধান সংবর্ধনা। এর আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীরা বাস, ট্রেন ও লঞ্চ ভরে রাজধানীতে আসছেন।

বিস্তারিত...

তারেক রহমানের সংবর্ধনা: রূপগঞ্জে ৬ বিশাল এলইডি ডিসপ্লে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে রাজধানী ও আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে ৩০০ ফিটের রূপগঞ্জ অংশে স্থাপন করা হয়েছে ৬টি বিশাল এলইডি ডিসপ্লে।

বিস্তারিত...

দেশে ফিরে প্রথম তিন দিনে তারেক রহমানের কর্মসূচি

যুক্তরাজ্য থেকে ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় বুধবার রাত সোয়া ১২টায় তিনি বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথরো বিমানবন্দর ত্যাগ করেছেন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিমানবাহিনী জানিয়েছে, ফ্লাইটটি বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

বিস্তারিত...

দেশের পথে তারেক রহমান

দেশের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবনের ইতি টেনে তিনি ফিরছেন। বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিটে বিমাবন্দরে পৌঁছান তিনি। এর আগে ৮টা ০৫ মিনিটে সপরিবারে তিনি লন্ডনের বাসা

বিস্তারিত...

‘লিডার আসছে’ স্লোগানে মুখর ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’

দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবনের ইতি টেনে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাচল ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে তৈরি করা হয়েছে বিশাল সংবর্ধনা মঞ্চ। বুধবার (২৪ ডিসেম্বর) রাতের দিকে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, কুড়িল থেকে শুরু করে মঞ্চ এলাকা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের ঢল নেমেছে। নেতা অভ্যর্থনার জন্য মঞ্চ এলাকা স্লোগান, ব্যানার ও উচ্ছ্বাসমুখর পরিবেশে পরিণত হয়েছে। সবার মুখে মুখে শোনা

বিস্তারিত...

দেশের উদ্দেশে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশের উদ্দেশে লন্ডনের বাসা থেকে রওনা দিয়ে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিস্তারিত...

এক-দুটি সিটের জন্য দল বিক্রি করা অগ্রহণযোগ্য:হাসনাত আবদুল্লাহ

ওসমান হাদি হত্যার প্রতিবাদে ফেনীতে আয়োজিত শোক ও সংহতি সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন,

বিস্তারিত...

মধ্যরাতে ছাড়বে তারেক রহমানের ফ্লাইট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফ্লাইট বুধবার মধ্যরাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য

বিস্তারিত...

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান,সঙ্গী স্ত্রী ও মেয়ে

দীর্ঘ দেড় যুগের নির্বাসিত জীবন শেষে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে একই ফ্লাইটে দেশে ফিরছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বুধবার (২৪ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। ওই পোস্টে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে গুরুত্বপূর্ণ ১০টি প্রশ্নের উত্তর তুলে ধরা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪