| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দলীয় পদ ছাড়লেন স্পিকার ও ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল বিএনপির দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এই দুইজন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। এরপর তারা দলীয় পদ থেকে পদত্যাগ করেন।

বিস্তারিত...

প্রয়াত হওয়ার পর খালেদা জিয়া আরও শক্তিশালী হয়ে উঠেছেন: পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেছেন, জীবিত অবস্থার চেয়েও প্রয়াত অবস্থায় খালেদা জিয়া আরও শক্তিশালী হয়ে উঠেছেন।

বিস্তারিত...

ফ্যাসিস্ট ও তাদের দোসররা যেন সংসদে কথা বলতে না পারে: নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, কোনো ফ্যাসিস্ট বা তাদের দোসর যেন সংসদে বক্তব্য দিয়ে জাতীয় প্রতিষ্ঠানকে কলুষিত করতে না পারে। তিনি এটি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আনা শোক প্রস্তাবের আলোচনায় বলেন।

বিস্তারিত...

জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না।

বিস্তারিত...

ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ডেপুটি স্পিকার পদটি শেষ পর্যন্ত সরকারদলীয় সংসদ সদস্য থেকেই নির্বাচিত হয়েছে, কারণ বিরোধী দল জামায়াত থেকে কারও নাম প্রস্তাব করা হয়নি।

বিস্তারিত...

জয়নুল আবদিন ফারুককে বিএনপি থেকে সতর্কতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় পর্যায় থেকে জয়নুল আবদিন ফারুককে সতর্ক করেছে। বিষয়টি দলের নীতিগত অবস্থানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় এবং তার বক্তব্যের মাধ্যমে বিতর্ক সৃষ্টি হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিস্তারিত...

সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, সংসদে সরকারি দলকে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ নিশ্চিত

বিস্তারিত...

আংশিক নয়, জুলাই সনদের পুরো প্যাকেজ চাই : শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই প্রস্তাবের আংশিক নয়, সম্পূর্ণ বাস্তবায়ন চায় বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমরা জুলাই সনদের পুরো প্যাকেজ চাই। সেই অনুযায়ী বিরোধী দলের যে প্রাপ্য, সেটুকুই গ্রহণ করব।

বিস্তারিত...

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ডেপুটি স্পিকারের পদ নয়: জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদ নিয়ে ক্ষমতাসীন দলের মৌখিক প্রস্তাব আপাতত গ্রহণ করছে না বিরোধী দল জামায়াতে ইসলামী।

বিস্তারিত...

রাষ্ট্রপতির সংসদে ভাষণের অধিকার নেই: তাহের

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বর্তমান রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার সাংবিধানিক অধিকার নেই।

বিস্তারিত...

সংসদীয় সভায় বসেছে বিরোধীদল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার (১২ মার্চ)। তার আগে বুধবার (১১ মার্চ) বিরোধীদলের সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্বে মর্যাদা পেয়েছিল বাংলাদেশ : শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে মর্যাদার আসন লাভ করেছিল। তিনি বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে পারস্পরিক সম্মান ও সমঅধিকারের ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন।

বিস্তারিত...

আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই মিলে লড়াই চলবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিরোধী শক্তিগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে এবং বিভিন্ন নীতি নিয়ে আলোচনা হতে পারে। তবে আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে। সোমবার (৯ মার্চ) খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির খুলনা বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

জুলাই গণ-অভ্যুত্থানই সরকারের বৈধতার ভিত্তি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানই বর্তমান সরকারের বৈধতার মূল ভিত্তি।

বিস্তারিত...

জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগের মামলার প্রেক্ষিতে হাইকোর্ট কুমিল্লা-১১ আসনের জয়ী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট এবং অন্যান্য নির্বাচনি সরঞ্জামাদি নির্বাচন কমিশনের (ইসি) হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪